শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজশাহীতে ফেসবুক আইডি হ্যাক করে বাজে মন্তব্য করায় থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২১০ সময় দেখুন
রাজশাহীতে ফেসবুক আইডি হ্যাক করে বাজে মন্তব্য করায়  থানায় অভিযোগ

লিয়াকত হোসেন, রাজশাহীঃ নিজ ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ায় থানায় লিখিত অভিযোগ করলেন ভুক্তভোগি রোকনুজ্জামান মানিক নামে একব্যক্তি।
তিনি রাজশাহী কাটাখালী থানাধীন মাসকাটাদিঘী এলাকার মৃত নুরুল হুদার ছেলে। অভিযোগে তিনি উল্লেখ করেন, কানিজ ফাতেমা নামে একটি ফেসবুক আইডি থেকে তার ছবি সহকারের একটি ফেসবুক পোস্ট দেয়, কে এই চাঁদাবাজ রোকনুজ্জামান মানিক। বৃহস্পতিবার রাতে কাটাখালী পৌরসভার যুবলীগের আহবায়ক জনি ইসলামের নিজ ফেসবুকের আইডিতে ৫লাখ টাকা চাঁদা দাবী করে। এই চাঁদাবাজ রোকনুজ্জামান মানিককে আইনের আওতায় এনে গ্রেফতার করা হোক।

এই ফেসবুক পোস্টে ইকবাল আহমেদ সহ আরো ১৬ জনকে ট্যাগ করে পোস্টটি করা হয়। মূলত তার নিজস্ব ফেসবুক আইডি থেকে জনির ফেসবুক ম্যাসেঞ্জারে তিনি কোন প্রকার মেসেজ পাঠাননি। অজ্ঞাতনামা কে বা কারা তাঁর ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন লোকের নিকট এই রুপ মেসেজ করেছে তা আমার বোধগম্য নয় বোধগম্য নয়। শুধু তাইনয় নানা ধরনের বাজে মন্তব্য ও কটুক্তি করছে। এই কর্মকান্ডের সঙ্গে তিনি কোনভাবেই জড়িত নন বলে সাংবাদিক সম্মেলনে দাবী করেন। যারা এই ধরনের কাজ করছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবী করেন মানিক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর