শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

বকশীগঞ্জে ২০টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২২৬ সময় দেখুন
বকশীগঞ্জে ২০টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা জরিমানা

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি না মানায় ২০ টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও সংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।

অপর দিকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যতয় ঘটায় ৮টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা প্রতাপ নন্দি সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর