বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আরটিজেএ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রুখতে সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহবান – সাধারন সম্পাদক জনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৫১ সময় দেখুন
আরটিজেএ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রুখতে সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহবান – সাধারন সম্পাদক জনি

উদ্বেগের সঙ্গে আবারো লক্ষ্য করছি যে, আরটিজেএ সভাপতির পদবী ব্যবহার করে জনাব মেহেদী হাসান শ্যামল আমার সদস্যপদ বাতিল করা হয়েছে মর্মে সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে গত ০৮ জানুয়ারি ২০২২ একবার বার্তা পাঠিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছিলেন। যা ছিল উদ্দেশ্যপ্রণেদিত ও নিজের অপকর্ম ঢাকার অপকৌশল। তিনি আজ (২৬ জানুয়ারি ২০২২) আবারও আরেকটি বার্তা পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টির তৎপরতা চালিয়েছেন।

এর আগে তার (মেহেদী হাসান শ্যামল) বিরুদ্ধে সংগঠনের নামে করোনা সহায়তার সরকারি চাল উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যার কোনো প্রতিবাদ তিনি জানাননি। ফলে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের ঘটনায় গঠনতন্ত্রের ৮ এর ‘গ’ ধারায় জনাব মেহেদী হাসান শ্যামলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি দীর্ঘ ৪৫ দিন তদন্ত করে তাদের প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে করোনাকালে সরকারি চাল আত্মসাত ও পত্রিকায় প্রকাশিত অভিযোগের প্রমাণ মিলেছে। যেহেতু মেহেদী হাসান শ্যামলের বিরুদ্ধে আণীত অভিযোগ তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, এরফলে গঠনতন্ত্রের ৮ এর ‘গ’ ধারা লংঘিত হওয়ায় জনাব মেহেদী হাসান শ্যামলের সদস্যপদ বাতিল হয়েছে। সেহেতু জনাব মেহেদী হাসান শ্যামল সংগঠনের কোন সভা আহবান করার ক্ষমতা রাখেন না এবং সংগঠনের পক্ষে কোন বিবৃতি দিতে পারেন না।
মেহেদী হাসান শ্যামল জানতে পারেন, তার কর্মকাণ্ড সংগঠন বিরোধী। ফলে তিনি নিজেকে বাঁচাতে নানা তৎপরতা শুরু করেন। এরই অংশ হিসেবে তিনি আমার সদস্যপদ বাতিল সংক্রান্ত বার্তা সংগঠনের সব সদস্যসহ গণমাধ্যমে পাঠিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের তৎপরতা আগেই চালিয়েছেন। ঘটনাটি উদ্বেগজনক হওয়ায় প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব শ.ম সাজু সংগঠনের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভা আহ্বান করেন। এরপরই আমার সদস্যপদ বাতিল করা হয়েছে বলে একটি বিবৃতি আবারও পাঠিয়ে সংগঠন নিয়ে তার চলমান ষড়যন্ত্র প্রকাশ্যে নিয়ে এসেছেন জনাব মেহেদী হাসান শ্যামল।
এনিয়ে সদস্যদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আগামী ২৯ জানুয়ারি ২০২২ এর মতবিনিময় সভা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সংগঠন নিয়ে ষড়যন্ত্র রুখতে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার পাশাপাশি সদস্যদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে যারা সংগঠনের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত করছেন তাদের বিষয়ে সজাগ থাকার অনুরোধ করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর