সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

WhatsApp নতুন আপডেট, এবার ভয়েস মেসেজে আসছে স্পিড কন্ট্রোল ফিচার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
WhatsApp নতুন আপডেট, এবার ভয়েস মেসেজে আসছে স্পিড কন্ট্রোল ফিচার


WhatsApp: ফের এক নতুন ফিচার নিয়ে হাজির জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp। আর এই নতুন ফিচারের হাত ধরেই এবার থেকে ভয়েস নোটের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। কী ভাবে কাজ করবে এটি? আসুন জেনে নেওয়া যাক!

WhatsApp আপডেট ট্র্যাকার WABetaInfo-এর মতে, এবার থেকে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে WhatsApp ভয়েস নোটের ক্ষেত্রে তিনটি প্লে-ব্যাক স্পিড অপশন যুক্ত হয়েছে। এগুলি হল 1x, 1.5x ও 2x। এক্ষেত্রে প্রথমে একটি স্বাভাবিক গতিতে চলবে WhatsApp ভয়েস নোট। তবে ব্যবহারকারীরা ম্যানুয়ালি সেট করতে পারবেন অপশনটি। WhatsApp খোলার পর ভয়েস নোট বাবলে একটি নতুন আইকন পাওয়া যাবে। এই আইকনের কাছেই তিনটি প্লে ব্যাক স্পিড অপশন রয়েছে। নিজেদের WhatsApp ভয়েস নোট চালু থাকার সময়, খুব সহজেই কাজ করবে এই ফিচার।

উল্লেখ্য, দেশ জুড়ে ভয়াল রূপ ধারণ করেছে করোনা। দিন দিন লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে মানুষজনকে সচেতন করতে এক অভিনব পদক্ষেপ করেছে ফেসবুক (Facebook) মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। WhatsApp-এর তরফে ভ্যাকসিন ফর অল (Vaccines for All) নামে একটি নতুন স্টিকার প্যাক চালু করা হয়েছে। এই স্টিকারের সাহায্যেই সমস্ত ব্যবহারকারীকে সচেতন করছে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া। সংস্থা সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নতুন স্টিকার প্যাক তৈরি করেছে WhatsApp।

তবে শুধু WHO নয়, ১৫০-এর বেশি জাতীয়, রাজ্য ও স্থানীয় স্তরের সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে এই সোশ্যাল মিডিয়া। ভ্যাকসিনেশনের লক্ষ্যে তৈরি করা হয়েছে হেল্পলাইন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও iOS ভার্সনে উপলব্ধ রয়েছে এই ফিচার। তাই খুব সহজেই ডাউনলোড ও শেয়ার করা যেতে পারে স্টিকারগুলি। আর সচেতন করা যাবে কাছের মানুষটিকে।

এছাড়াও একটি নতুন ফিচার এসেছে, যার সাহায্যে ভয়েস মেসেজের প্রাপক তথা রিসিপ্টকে ডিসেবল করা যায়।এই ফিচারের দৌলতে একবার WhatsApp-এর অপর প্রান্তে ভয়েস মেসেজটি পৌঁছে গেলে তড়িঘড়ি আগের অবস্থায় ফেরা যাবে। আর মেসেজের রিসিপ্ট অপশন ডিসেবল করা যাবে। এর জেরে ভয়েস মেসেজের ব্লু টিক ভিজিবিলিটিও ডিসেবল করা যাবে। এক্ষেত্রে সেটিংস থেকে যদি রিড রিসিপ্ট ডিসেবল করা থাকে, তাহলে ওই ভয়েস মেসেজটি প্রাপক তথা রিসিভার শুনেছে কি না, তা আর দেখতে পাবে না সংশ্লিষ্ট সেন্ডার। কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলেই এই ফিচারটি চালু করা যাবে। প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। তার পর অ্যাকাউন্ট (Account), প্রাইভেসি (Privacy) ও রিড রিসিপিন্ট অপশনে যেতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর