নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের অন্তর্ভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার হোল্ডার ইন্ট্রাকো প্রোপার্টিজের শেয়ার বিক্রির ঘোষনা দিয়েছে কোম্পানিটির চেয়ারম্যান মোঃ এইচ এম হাকিম আলী ও স্পন্সর ডিরেক্টর মো: রিয়াদ আলী। ডিএসই সূত্রে তথ্যটি নিশ্চিত করেছে।
জানা গেছে, ইন্ট্রাকো প্রোপার্টিজ লিমিটেডের মোট শেয়ার সংখ্যা ১১ লাখ ২২ হাজার ৩৬ টি। তার মধ্যে ৩ লাখ শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর।
আগামি ৩০ কর্মদিবসের মধ্যে কোম্পানিটির বোর্ড অব ডিরেক্টরস ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যামান বাজার মূল্যে উল্লেখিত শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন বলে জানা গেছে।






