সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

Password Security App: অ্যান্ড্রয়েড ইউজাররা সাবধান! বিপদ ডেকে আনছে পাসওয়ার্ড সিকিউরিটি অ্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৯ সময় দেখুন
Password Security App: অ্যান্ড্রয়েড ইউজাররা সাবধান! বিপদ ডেকে আনছে পাসওয়ার্ড সিকিউরিটি অ্যাপ


Password Security App: রিসার্চ ফার্ম প্রাডেওর (Pradeo) রিসার্চে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই রিসার্চে সতর্ক করে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের। রিসার্চ ফার্ম প্রাডেওর রিসার্চে (Password Security App) দেখা গিয়েছে যে গুগল প্লে স্টোরের (Google Play Store) বিভিন্ন অ্যাপে রয়েছে ক্ষতিকর ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য তৈরি করতে পারে বিরাট বিপদ। প্রাডেও সিকিউরিটি রিসার্চ কোম্পানি সম্প্রতি লক্ষ্য করে দেখেছে যে গুগল প্লে স্টোরে এক ধরনের ম্যালিসিয়াস অ্যাপ রয়েছে যার নাম ২এফএ (2FA) অথেনটিকেশন।

হ্যাকার এবং সাইবার ক্রিমিনালরা এই ধরনের ম্যালিসিয়াস অ্যাপ (Password Security App) ব্যাবহার করে অ্যান্ড্রয়েড ইউজারদের মোবাইল ডিভাইস হ্যাক করতে সক্ষম। এই ধরনের ম্যালিসিয়াস অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে চুরি করা সম্ভব গুরুত্বপূর্ণ তথ্য। এর ফলে অ্যান্ড্রয়েড ইউজারদের (Andriod users) ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিয়ে তাদের ব্যাঙ্কের টাকা লোপাট করা যায় খুব সহজেই। গুগল প্লে স্টোরের বিভিন্ন ধরনের অ্যাপের মধ্যে রয়েছে ক্ষতিকারক ম্যালওয়্যার। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গেম অ্যাপ, এন্টারটেনমেন্ট অ্যাপ, ফটো এডিটিং অ্যাপ ইত্যাদি।। সম্প্রতি রিসার্চ ফার্ম প্রাডেওর রিসার্চে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পরে গুগলের পক্ষ থেকে শুরু করা হয়েছে গুগল প্লে স্টোরের (Google Play Store) সেই সকল অ্যাপ খোঁজার কাজ (Password Security App)। এই ধরনের বেশ কিছু ক্ষতিকর অ্যাপ ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে গুগল প্লে স্টোর থেকে।

আরও পড়ুন – সাবধান! ফোনে ম্যালওয়্যারের হানা, চুরি করতে পারে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য

অ্যান্ড্রয়েড ইউজারদের বিপদের সম্ভাবনা –

– ইউজারদের বিভিন্ন ধরনের ইনফরমেশন অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজাররা কী ধরনের অ্যাপ ব্যাবহার করে এবং তা ডাউনলোড করে সেই বিষয়ে হ্যাকারদের কাছে তথ্য পাঠাতে সাহায্য করে। এর ফলে হ্যাকাররা সেই তথ্য বিভিন্ন ধরনের অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করে থাকে।

– অ্যান্ড্রয়েড ইউজারদের ডিভাইসে বিভিন্ন ধরনের ক্লিক এবং অ্যাসোসিয়েটেড সিকিউরিটি পাসওয়ার্ড ডিসেবেল করে দেয়। এর ফলে যে কোনও মুহূর্তে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে।

– অ্যান্ড্রয়েড ইউজাররা যখন কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে তখন সেই সকল অ্যাপ সেই ডিভাইসের সফটওয়্যার সিস্টেমকে হ্যাক করতে পারে। এর ফলে সেগুলো আপডেট করা সম্ভব হবে না।

আরও পড়ুন – কোভিড পরীক্ষার মেল থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও

– অ্যান্ড্রয়েড ইউজাররা যে সকল থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে থাকে, সেগুলো বন্ধ থাকা অবস্থাতেও নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। এর ফলে নিজেদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

– অন্যান্য বেশ কিছু মোবাইল অ্যাপ সিস্টেম অ্যালার্ট উইন্ডো পারমিশন চেয়ে থাকে। কিন্তু থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রে সে সমস্ত কিছু লক্ষ্য করা যায় না। এর ফলে সেই বিষয়ে সতর্ক থাকা দরকার।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Android, Password



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর