নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার, (০১ ফেব্রুয়ারি) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯২ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ২৬.২০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ২৬ টাকা এবং ক্লোজিং প্রাইস ২৮.৮০ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ২৫.৯০ টাকা এবং সর্বোচ্চ ২৮.৮০ টাকায়। কোম্পানিটি ৩ হাজার ৭৮ বারে ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ১৪.৩০ টাকা এবং সর্বোচ্চ ২৮.৮০ টাকায়। কোম্পানিটি গত ৫ বছরে লভ্যাংশ প্রদান করেছে ২০২১ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৯ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ২০১৭ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.৯২ শতাংশ, একমি পেস্টিসাইড লিমিটেড ৯.৯০ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেড ৯.৮৮ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক ৯.৮৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৭১ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৯.৬৬ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৮.১৪ শতাংশ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড ৭.৯৪ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড ৭.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






