নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪০ লাখ ৪৪ হাজার ৬০৩টি শেয়ার ৭৩ বার হাত বদলের মাধ্যমে ৩৪ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৫২ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের।
দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৫৮ লাখ টাকার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং
তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের।






