শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশের উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: শেখ পরশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
দেশের উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: শেখ পরশ


সারাবাংলা ডেস্ক

ঢাকা: আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে দেশের বিরুদ্ধে, দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে বিএনপি। তারা বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতেই দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে। এর আগে বিএনপির নেত্রী খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইসলামবাগ ঈদগাহ মাঠ, লালবাগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এসময় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সামগ্রী ও শীতবস্ত্র উপহার নিয়ে এসেছি। শেখ হাসিনার আওয়ামী যুবলীগ গণমানুষের সংগঠন। আপনারা যদি আজ থেকে ১৫ বছর আগের শহরের চিত্রে ফিরে যান তাহলে নিশ্চয় মনে পড়বে, কত সমস্যার মধ্যে আপনারা ছিলেন। খাদ্য, বস্ত্র, গ্যাস, চুরি, ডাকাতি, খুন, রাহাজানিসহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন। এমনকি বিদ্যুতের জন্য মানুষের উপর গুলি চালিয়েছিল বিএনপি-জামাত। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, কোনো অধিকার ছিল না। আসলে বিএনপি-জামাত সরকার সমাজের উচ্চ শ্রেণীর স্বার্থ রক্ষা করার সরকার আর আমরা রাজনীতি করি, আপনাদের মঙ্গল ও উন্নয়নের জন্য।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক্ষ্য একটা মানবিক সমাজ ব্যবস্থা কায়েম করে এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুকন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই লক্ষ্যে চার দশকের বেশি সময় ধরে বঙ্গবন্ধুর শোষিতের, অর্থাৎ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মসূচিকে গুরুত্ব দিয়ে মানবিক বাংলাদেশের চেতনাকে জাগ্রত করে ছিলেন। বিশ্বের অন্যতম সৎ, দক্ষ ও সেরা প্রধানমন্ত্রীর স্বীকৃতিসহ তিনি অর্জন করেছেন ‘মাদার অব হিউম্যানিটি’, ‘বিশ্বমানবতার নেতৃত্ব, ‘সর্বশ্রেষ্ঠ মানবিক নেতা’, মানবতার চ্যাম্পিয়ন’ ইত্যাদি মর্যাদাপূর্ণ বিশেষণ। তার উন্নয়নমুখী প্রচেষ্টার মাধ্যমে প্রিয় বাংলাদেশও আজ অর্জন করেছে সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্রের স্বীকৃতি। বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং গণমানুষের সুখে-দুঃখে সাথে থাকা। এ লক্ষ্যে যুবলীগ ইতোমধ্যে বেশ কিছু মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে যার একটি ক্ষুদ্র প্রয়াস আজকের এই শীতবস্ত্র ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তা দেখে বিএনপি-জামাত আজ নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা জানেন বিএনপি-জামাতের রাজনীতি মানেই আগুন সন্ত্রাস, খুন, গুম, হত্যার রাজনীতি। আপনারা দেখেন বিগত দিনে কিভাবে গাড়িতে আগুন দিয়ে শত শত মানুষ পুড়িয়ে কত মায়ের কোল খালি করেছে বিএনপি-জামাত। আজ তারাই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে, বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে, দেশের টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করছে। এদেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দেবে।

দেশের উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: শেখ পরশ

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করি রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা,উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মুজিবুর রহমান মুজিব, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, মাহাবুবুর রহমান পলাশ, মুরসালিন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক এরমান হক বাবু, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামানসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর