সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

পাওয়ারফুল ব্যাটারি, ডুয়েল রিয়ার ক্যামেরা-সহ লঞ্চ হল Nokia C20 Plus

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪১৩ সময় দেখুন
পাওয়ারফুল ব্যাটারি, ডুয়েল রিয়ার ক্যামেরা-সহ লঞ্চ হল Nokia C20 Plus


Nokia C20 Plus: নতুন একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল Nokia। এপ্রিল মাসে Nokia C20 লঞ্চ করেছিল কোম্পানি। এবার এই ফোনটির আপগ্রেড ভার্সন হিসেবে Nokia C20 Plus লঞ্চ করল HMD Global। এই স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ – শক্তিশালী ব্যাটারি ডুয়াল রিয়ার ক্যামেরা আর ইউনিসক (Unisoc) প্রসেসর। জেনে নিন Nokia C20 Plus স্মার্টফোটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম …

Nokia C20 Plus-এর স্পেসিফিকেশন: নোকিয়া সি২০ প্লাস স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেলস, এসপেক্ট রেশিও ২০:৯। ফোনের ভিতরে রয়েছে অক্টা কোর Unisoc SC9863a প্রসেসর। একটি স্টোরেজ ভেরিয়েন্টেই পাওয়া যাবে ফোনটি – ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি মেমরি। ফোনর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে, ২৫৬ জিবি পর্যন্ত।

ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে রয়েছে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি আর ভিডিও কলিং এর জন্য রয়েছে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। উল্লেখযোগ্য, নোকিয়া সি২০ ফোনটি ৫ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা হিসেবে এসেছিল।

পাওয়ারের জন্য ফোন রয়েছে ৪,৯৫০ এমএএইচ ব্যাটারি যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। কিন্তু, নোকিয়া সি২০ স্মার্টফোনে কিন্তু ৩,০০০ এমএএইচ ব্যবহার করা হয়েছিল। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো (Android 11 Go) এডিশনে চলবে।

Nokia C20 Plus-এর দাম: Nokia C20 Plus-এর দাম ৬৯৯ ইউয়ান ধার্য করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় ৮,০০০ টাকার সমান। চীনে ফোনটি ২ রঙে পাওয়া যাবে – গ্রাফাইট ব্ল্যাক এবং ওশেন ব্লু। Nokia C20 Plus ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে, তা এখনও পর্যন্ত কোম্পানি ঘোষণা করেনি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর