মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Paying College Fees: Paytm-এর মাধ্যমে সহজেই জমা করা যাবে কলেজ ফি, দেখে নিন উপায়!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২০ সময় দেখুন
Paying College Fees: Paytm-এর মাধ্যমে সহজেই জমা করা যাবে কলেজ ফি, দেখে নিন উপায়!


করোনা মহামারি বদলে দিয়েছে সবকিছু। এখন প্রায় সব কাজই হয়ে যাচ্ছে ঘরে বসে অনলাইনে। ঘরে বসে কাজ, ঘরে বসে সমস্ত কিছু কেনাকাটা ইত্যাদি সবকিছুই হয়ে যাচ্ছে অনলাইনে। বাড়িতে বসেই অনলাইনে করা যাচ্ছে বিভিন্ন ধরনের পেমেন্ট। কলেজের ফি জমা দেওয়া যাবে বাড়িতে বসে অনলাইনে। যাদের পেটিএম (Paytm) অ্যাপ রয়েছে তারা ঘরে বসেই জমা দিতে পারবে কলেজের ফি। পেটিএম ইউজাররা এই অ্যাপ ব্যবহার করে অনলাইনেই জমা দিতে পারবে কলেজের এডুকেশন ফি। বাড়িতে বসেই এই সুবিধা পাওয়ার জন্য শুধু পেটিএম অ্যাপ ইনস্টল করার প্রয়োজন। পেটিএম অ্যাপ ছাড়াও পেটিএম ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে জমা দেওয়া সম্ভব কলেজের ফি। এক নজরে দেখে নেওয়া যাক তার উপায়।

পেটিএম অ্যাপের মাধ্যমে কলেজ ফি জমা দেওয়ার উপায় –

স্টেপ ১ – প্রথমেই ইনস্টল করতে হবে পেটিএম অ্যাপ। এরপর সেই অ্যাপে লগইন করতে হবে।

স্টেপ ২ – এরপর যেতে হবে ‘রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট’ (Recharge & Bill Payments) সেকশনে।

আরও পড়ুন : সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে

স্টেপ ৩ – এরপর সেখান থেকে যেতে হবে ‘আদার সার্ভিস’ (Other Services) অপশনে। সেখান থেকে যেতে হবে ‘এডুকেশন ফি’ (Education Fees) অপশনে।

স্টেপ ৪ – এরপর নিজেদের কলেজের লোকেশন সিলেক্ট করতে হবে। এরপর নিজেদের কলেজের নাম এন্টার করতে হবে এবং কলেজের এলাকা।

স্টেপ ৫ – এরপর কলেজের গাইডলাইন অনুযায়ী সমস্ত তথ্য সেখানে এন্টার করতে হবে। সেখানে যে সকল তথ্য ও ডকুমেন্ট প্রয়োজন সব এন্টার করতে হবে। এরপর অনলাইনে কলেজ ফি জমা দেওয়ার জন্য ‘প্রসিড’ (Proceed) অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে

পেটিএম ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ফি জমা দেওয়ার উপায় –

স্টেপ ১ – প্রথমেই নিজেদের ব্রাউজারে গিয়ে ওপেন করতে হবে পেটিএম ওয়েবসাইট এবং সেখানে সাইন ইন করতে হবে।

স্টেপ ২ – এরপর সেখান থেকে খুলতে হবে ‘রিচার্জ অ্যান্ড পে বিলস অন পেটিএম’ (Recharge & Pay Bills On Paytm)। এরপর সেখান থেকে যেতে হবে ‘এডুকেশন’ অপশনে।

আরও পড়ুন : নাম পাল্টে মাছের ব্যবসা ও ডানলপে লিভ ইন, অবশেষে সিআইডি-র জালে বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী ম্যাক্সন

স্টেপ ৩ – এরপর সিলেক্ট করতে হবে কলেজের লোকেশন, কলেজের নাম, কলেজের এরিয়া ইত্যাদি। এরপর ফিল করতে হবে কলেজের গাইডলাইন অনুযায়ী সমস্ত ডিটেল। সেখানে কলেজের এনরোলমেন্ট নম্বর, কলেজের আইডি নম্বর ইত্যাদি এন্টার করতে হবে।

স্টেপ ৪ – এরপর অনলাইনে কলেজ ফি জমা দেওয়ার জন্য ‘প্রসিড’ (Proceed) অপশনে ক্লিক করতে হবে।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: College Fees, Paytm



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর