শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বকশীগঞ্জে বিদুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৮ সময় দেখুন

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে রুমানা আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে। নিহত রুমানা আক্তার মির্ধাপাড়া গ্রামের ভ্যানচালক উপান মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিজ ঘরের বেড়ার সাথে একটি তার ঝুলে ছিল। ঘটনার সময় খেলতে গিয়ে হঠাৎ ওই তারে জড়িয়ে যায় রুমানা আক্তার। এর কিছুক্ষন পরেই মারা যায় সে।

ধানুয়া কামালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর