নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে এই দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) কে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি বিডি থাই ফুডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৭ ফেব্রুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২৮ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।






