শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির অভ্যাস: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির অভ্যাস: ওবায়দুল কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির তোষণ নীতি থেকে বিএনপি কখনও বের হতে পারবে না। ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস চালিয়ে এর দায় তারা আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। নিজেদের অপকর্ম ও ব্যর্থতা আড়াল করতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস।’

শনিবার (১২ জুন) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তারাই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। সরকারের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কিন্তু বিএনপি একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করছে।’

নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশন বিএনপির কাছে নিরপেক্ষ আর তাদের পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি ক্ষমতা পাগল। তারা এখন দিগ্বিদিক শূন্য। ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি নেতারা এখন মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বিএনপির চরিত্র এখন দেশবাসীর কাছে স্পষ্ট।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশের মর্যাদায় অভিষিক্ত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ পালন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে কারা তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল দেশবাসী তা জানে। কারা হামলার পৃষ্ঠপোষক এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তা ভিডিও ফুটেজে স্পষ্ট হয়েছে।’

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর