নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫৩৫ কোটি ৪২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪টি। এর মধ্যে ৩৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৬১ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে ৫ দশমিক ৯৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯ দশমিক ০৯ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






