Flipkart Sell Back: জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট সেল ব্যাক প্রোগ্রামের (Sell Back Programme) কথা ঘোষণা করেছে। এই সেল ব্যাক প্রোগ্রামের মাধ্যমে ফ্লিপকার্টে বিক্রি করা যাবে ইউজারদের ব্যাবহার করা স্মার্টফোন। ফ্লিপকার্টের এই সেল ব্যাক প্রোগ্রামে তাদের সঙ্গে কাজ করছে রি-কমার্স ফার্ম ইয়ান্ত্রা (Yaantra)। ফ্লিপকার্টের এই সেল ব্যাক প্রোগ্রাম (Flipkart Sell Back) ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোর জন্যই নিয়ে আসা হয়েছে। ভারতের প্রায় ১,৫০০ পিন কোডের বেশি জায়গায় চালু করা হয়েছে এই সেল ব্যাক প্রোগ্রাম। সম্প্রতি আইডিসি (IDC)-র একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, ভারতে প্রায় ২০ মিলিয়ন স্মার্টফোনের কারবার করা হয়, এর মধ্যে রয়েছে প্রায় ১২৫ মিলিয়ন ব্যবহার করা স্মার্টফোন।
জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) একটি প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছে যে, ভারতে ১৪ ফেব্রুয়ারি থেকে চালু করা হবে এই সেল ব্যাক প্রোগ্রাম। ফ্লিপকার্ট সংস্থার তরফে জানানো হয়েছে যে, তাদের অ্যাপেই পাওয়া যাবে এই প্রোগ্রামের সুবিধা। এর জন্য ফ্লিপকার্ট (Flipkart) অ্যাপের মধ্যেই একটি নতুন অপশন চালু করা হয়েছে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের এই সেল ব্যাক প্রোগ্রামে (Flipkart Sell Back) প্রায় সমস্ত ধরণের স্মার্টফোন বিক্রি করা যাবে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের এই সেল ব্যাক প্রোগ্রাম ভারতের প্রায় ১৭০০ পিন কোডে লাইভ চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি, কলকাতা, পাটনা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ শহর।
আরও পড়ুন – এইচপি ল্যাপটপ ব্যবহারকারীরা সাবধান! ভুলেও ডাউনলোড করবেন না উইন্ডোজ ১১ ইন্সটলার
জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের এই সেল ব্যাক প্রোগ্রামের (Flipkart Sell Back) মাধ্যমে কেউ যখন নিজেদের স্মার্টফোন বিক্রি করবেন, তখন তাঁকে ফ্লিপকার্টের থেকে দেওয়া হবে একটি ই-ভাউচার। এর পর কোম্পানির তরফে সেই স্মার্টফোনের ভ্যালু জানাও হবে অর্থাৎ সেই স্মার্টফোনের ‘রাইট বাই ব্যাক ভ্যালু’। এর পর তাদের তিনটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে সেই স্মার্টফোনের ভ্যালু জানার জন্য। এর পর ফ্লিপকার্ট (Flipkart) সেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে তার ৪৮ ঘণ্টার মধ্যে একজিকিউটিভ পৌঁছে যাবে সেই স্মার্টফোন সংগ্রহ করতে। এর পর ফ্লিপকার্টের তরফে সেই স্মার্টফোন ভেরিফাই করার পর সেই বিক্রেতার কাছে পাঠানো হবে একটি ই-ভাউচার।
আরও পড়ুন – এক নজরে দেখে নিন, টু-ইন-ওয়ান ল্যাপটপের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ
জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের এই সেল ব্যাক প্রোগ্রামের (Flipkart Sell Back) সঙ্গে যুক্ত হয়েছে রি-কমার্স ফার্ম ইয়ান্ত্রা। রি-কমার্স ফার্ম ইয়ান্ত্রা ২০১৩ সাল থেকে বিভিন্ন ধরণের টেক প্রোডাক্ট মেরামত এবং বিক্রি করে আসছে। এর মধ্যে রয়েছে ল্যাপটপ এবং স্মার্টফোন। এই সেল ব্যাক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরণের ব্যবহার করা স্মার্টফোন বিক্রয় করা সম্ভব হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।