#নয়াদিল্লি: ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া (Russia Ukraine War)। একবিংশ শতকের যুদ্ধনীতিতে অন্যতম দিক হল সাইবার যুদ্ধ (cyber attack)। সূত্রের খবর, ইতিমধ্যেই ইউক্রেনের সরকারি ওয়েবসাইটগুলিতে রাশিয়ার হানা শুরু হয়ে গিয়েছে (cyber attack)। পাশাপাশি অন্য ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলিতেও এই হানাদারি চলছে। যার ফলে সম্পূর্ণ গুঁড়িয়ে যেতে পারে একটি জাতির ভবিষ্যৎ। সব থেকে উদ্বেগের বিষয় হল ওয়াইপার (Wiper)। এটি একটি ম্যালওয়্যার (Malware), যার ব্যবহারে কোনও একটি সিস্টেমে জমা করে রাখা সমস্ত তথ্য নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ওয়াইপার এমন ভাবে কাজ করে যাতে ভবিষ্যতে কোনও ভাবেই আর ওই সমস্ত তথ্য উদ্ধার না করা যায়।
মাস দুয়েক আগে থেকেই কিছু হ্যাকিং টুল তৈরি করা হয়ে গিয়েছে (Wiper Malware)। মনে করা হচ্ছে সে সব তৈরি হয়েছিল ইউক্রেনে সাইবার হানা (cyber attack) চালানোর জন্যই। হানাদারদের উপযুক্ত ফল দিতে খানিকটা সময় নিয়ে থাকে এ ধরনের ম্যালওয়্যার।
কী এই ওয়াইপার? কেমন ভাবে কোনও কম্পিউটারে ঢুকে কাজ করে? জেনে নেওয়া যাক।
ওয়াইপার ম্যালওয়্যার কী (What Is Wiper Malware)?
নাম থেকেই বোঝা যায়, এটি সব কিছু মুছে দিতে পারে। অর্থাৎ কোনও সিস্টেম এই ম্যালওয়্যারে আক্রান্ত হলে সেখান থেকে সমস্ত ডেটা মুছে যেতে পারে অনায়াসে। সব থেকে খারাপ বিষয় হল সে সব তথ্য যাতে আর পুনরুদ্ধার করা না যায়, সে দিকটাও নিপুণ ভাবে সামলে দেয় ওয়াইপার। ফলে যা গেল, তা গেল।
আরও পড়ুন – Discord Slow Mode: গ্রুপ চ্যাটে তুমুল ঝগড়া, স্লো মোড অন করলেই সব ঠান্ডা
ওয়াইপার কিন্তু চোর নয়। অন্য অনেক ম্যালওয়্যারই সিস্টেম থেকে তথ্য চুরি করে অর্থ আদায় করতে চায়। কিন্তু ওয়াইপারের আসল উদ্দেশ্য হল তথ্য নষ্ট করে দিয়ে একটি দেশের সমস্ত প্রশাসনিক ব্যবস্থা ভেঙে দেওয়া, ফলে যুদ্ধ কালে আক্রমণকারী দেশের কাছে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে ওয়াইপার।
কী ভাবে কাজ করে (How Does The Wiper Malware Attack PCs)?
ওয়াইপার সাধারণ সিস্টেমের রিকভারি টুলেও আঘাত হানতে সক্ষম। তার ফলেও মুছে যাওয়া তথ্য আর ফিরে পাওয়া সম্ভব হয় না। সম্পূর্ণ পঙ্গু হয়ে যেতে পারে গোটা সিস্টেমটাই। আর এতে আক্রমণের কোনও চিহ্নও পাওয়া যায় না।
আরও পড়ুন – Google Darker Mode: এ বার গুগল হবে আরও কালো, ডার্ক মোড নিয়ে আসছে নতুন আপডেট!
মানুষের ভুলেই হানা দিতে পারে ওয়াইপার। যেমন আর পাঁচটা ম্যালওয়্যার হানা দেয় ঠিক তেমনই। তাই সাইবার হাইজিন বজায় রাখা খুবই জরুরি। IT বিশেষজ্ঞরা এ বিষয়ে বার বার সাবধান করে থাকেন। কোনও রকম রহস্যময় ডাউনলোড বা কোনও সফটওয়্যারের অকাল আপডেট করা থেকে এ ধরনের সমস্যা হতে পারে।
কী ভাবে বাঁচা যায় এ ধরনের হানা থেকে (What Steps You Should Take To Prevent Any Malware Attack)?
– সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে (Back Up) রাখা দরকার। যাতে ওয়াইপারের মতো কোনও ম্যালওয়্যারের হানায় সমস্ত তথ্য মুছে গেলেও তা ফেরত পাওয়া সম্ভব হয়।
– ফায়ারওয়াল সিস্টেমগুলিকে শক্তিশালী করা দরকার। যাতে নেটওয়ার্কে কোনও সন্দেহজনক কার্যকলাপ খুব দ্রুত সনাক্ত করা যায়৷ তাতে প্রতিরোধও করা যায় দ্রুত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyber Attack, Russia, Russia Ukraine War, Ukraine, Ukraine crisis