নয়াদিল্লি: বাইক কেনার বাজেট কম! এদিকে কেনারও প্রয়োজন রয়েছে! তা হলে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার দিকে যেতে পারেন। আজকাল ব্যবহৃত বাইকগুলিতেও ওয়ারেন্টি পাওয়া যায় এবং এই বাইকগুলি বিশ্বস্ত বিক্রেতাদের মাধ্যমে আপনার কাছে বিক্রি করা হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রাহকরা ভাল চুক্তি পেতে পারেন। সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গিয়ে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। তবে সেটা সব ক্ষেত্রে নয়। আমরা এমন কিছু বাইকের কথা বলব, যেগুলোর দাম খুবই কম। এর মধ্যে রয়েছে Bajaj Pulsar, TVS Apache এবং Royal Enfield Bullet- এর মত বাইক।
আপনি যদি ফেসবুকে থাকেন, তা হলে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল এবং স্কুটার সম্পর্কে তথ্য পেতে পারেন। মার্কেটপ্লেস নামে একটি জায়গা আছে, সেখানে আপনি ব্যবহৃত মোটরসাইকেল ক্রয় বিক্রয় করতে পারবেন। এটা অনেকটা OLX এর মত কাজ করে। বলতে পারেন, এটা ফেসবুকের মার্কেটপ্লেস।
আরও পড়ুন- সাবধান! অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্যবহার করেন, শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই ফিচার!
প্রথমে ফেসবুকে লগ ইন করুন। এবার Facebook Marketplace- এ যান এবং Vehicle Category নির্বাচন করুন। এর পর ব্যবহারকারীকে ফিল্টার বিকল্পটি বেছে নিতে হবে এবং সেখানে আপনার বাজেট অনুযায়ী আপনি ব্যবহৃত মোটরসাইকেল বা স্কুটারের তথ্য পেতে পারেন।
ফেসবুকের মার্কেটপ্লেসে গ্রাহকরা বাজেট অনুযায়ী বিকল্পগুলি দেখতে পারেন। যদি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য আপনার বাজেট ১৫-২৫ হাজার টাকা হয় তা হলে Bajaj Pulsar 150-এর ২০১০ মডেলটি ২০ হাজার টাকায় পেয়ে যেতে পারেন।TVS Apache 160 এর 2010 মডেলটি এখানে মাত্র ২২ হাজার টাকায় বিক্রি হচ্ছে৷
তবে কেনাবেচার করার সময় ঠগবাজদের থেকে সাবধান থাকুন এবং সমস্ত নথিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই এবং পরীক্ষা করার পরেই একটি বাইক কিনবেন। কোনওরকম সন্দেহজনক লেনদেন করবেন না। ক্রেতা বা বিক্রেতার ব্যবহার ও কথাবার্তায় সন্দেহ হলে পিছিয়ে আসুন।
আরও পড়ুন- দারুণ আকর্ষণীয় সব ফিচার-সহ ৩ মার্চ বাজারে আসতে চলেছে Realme V25
মার্কেটপ্লেসে ৫০ হাজার টাকা থেকে ৯০,০০০ টাকার বাজেটে পেয়ে যেতে পারেন রয়্যাল এনফিল্ড বুলেট থেকে শুরু করে থান্ডারবার্ড পর্যন্ত। আরও বেশ কিছু মডেলের মোটরসাইকেল পেতে পারেন কম দামে। এখানে Royal Enfield Bullet 350-এর দাম ৫৫ হাজার টাকায় পেয়েছেন অনেকে। এছাড়া Classic 350-এর ২০১১-র মডেলটি ৫৯ হাজার টাকায় বিক্রি হয়েছে৷ বুলেট 350-এর ১৯৯৪ মডেল ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে৷ এগুলি ছাড়াও ২০১২ মডেলের Royal Enfield Classic 350 বিক্রি হচ্ছে ৮০,০০০ টাকায় এবং Thunderbird ৭৫,০০০ টাকায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike news, Motorcycle, Royal Enfield