সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সেট করা যাবে স্ক্রিনের যেখানে খুশি, দেশের বাজারে চলে এল OnePlus Gaming Triggers

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
সেট করা যাবে স্ক্রিনের যেখানে খুশি, দেশের বাজারে চলে এল OnePlus Gaming Triggers


#OnePlus Gaming Triggers: OnePlus Gaming Triggers এবার চলে এল ভারতের বাজারে। OnePlus Nine Series-এর সঙ্গে আন্তর্জাতিক বাজারে একই সময় অভিষিক্ত এই গেমিং ট্রিগার এবার আলেড়ন ফেলবে ভারতের বাজারে। সম্প্রতি OnePlus-এর সিইও প্যেটে লাউ Tweeter-এ এই গেমিং ট্রিগারের ভারতবর্ষের বাজারে আসার কথা ঘোষণা করেছেন। যা দেখে ভারতের গেমিং জগতে শোরগোল পড়ে গিয়েছে। এই গেমিং ট্রিগারের দাম ভারতের বাজারে কত হবে তা নিয়ে এখনই কোনও সঠিক ধারণা পাওয়া যায়নি কোম্পানির তরফে৷ তবে OnePlus-এর ওয়েবসাইটে এই গেমিং ট্রিগারের দাম দেখা গিয়েছে ১০৯৯ টাকা। ওয়েবসাইট থেকে এই গেমিং ট্রিগারগুলি ক্রয় করারও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই গেমিং ট্রিগার ব্যবহার করা যাবে আ্যান্ড্রয়েড ও আইওএস এই দুই ফোনেই।

কী বৈশিষ্ট্য থাকবে এই গেমিং ট্রিগারে? এই গেমিং ট্রিগারে থাকা ট্যাকটাইল বাটনগুলি ক্যাপাসিটিভ সঞ্চালন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কোনও রকম ডিভাইজের সংস্পর্শে এসে কাজ করতে পারে। এই গেমিং ট্রিগারগুলির প্রত্যেকটিতে অমরন সুইচ থাকে, যা এই ট্যাকটাইল বাটনগুলিকে খুব তাড়াতাড়ি সক্রিয় করে তোলে। ফলত মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে এই ট্রিগারগুলি এক নতুন ধরণের অভিজ্ঞতার সঞ্চার করতে পারে ব্যবহারকারীদের মধ্যে। OnePlus কোম্পানির মতে, এই ট্রিগারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে যে কোনও রকম বড় যুদ্ধের গেম যেমন PUBG অথবা Call of Duty ভীষণ সহজে খেলতে পারা যায়। গেমিং দুনিয়ায় এই প্রতিটি গেমই বর্তমানে মাল্টিপ্লেয়ারে খেলে অভ্যস্ত জেন-ওয়াইয়ের জন্য এই গেমিং ট্রিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। গেমিং ট্রিগারগুলি আদ্যন্ত ব্যবহারবান্ধব। হাতের সঞ্চালন ও প্রসারণের জন্য এই ট্রিগারগুলি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। প্রতিটি ট্রিগারের ওজন ২২ গ্রাম। প্রতিটি ট্রিগারের প্রসার ৩৭.৬*২৮.৮.২৫.২ মিলিমিটার। আ্যন্ড্রয়েড ও আইওয়েস এই দুই ক্ষেত্রেই ট্রিগার ব্যবহার করা আদ্যন্ত সহজ। প্রতিটি ট্রিগার পারস্পরিকভাবে বদলযোগ্য। স্ক্রিনের যেখানে খুশি, ডান বা বাম দিকে সেট করা যাবে এটি প্রয়োজনমতো।

Published by:Piya Banerjee

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর