সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

SBI Warning Regarding KYC: ব্যাঙ্কে মোটা টাকা আছে? যেখানে সেখানে KYC আপলোড করবেন না, সতর্ক করল SBI

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২২৬ সময় দেখুন
SBI Warning Regarding KYC: ব্যাঙ্কে মোটা টাকা আছে? যেখানে সেখানে KYC আপলোড করবেন না, সতর্ক করল SBI


#নয়াদিল্লি: এতো কিছুর পরও রোখা যাচ্ছে না ব্যাঙ্ক (FRAUD)জালিয়াতি। নানা রকমের সরকারি পদক্ষেপ কিংবা সচেতনতার পরও কখনও সাইবার (CYBER TECHNOLOGY)প্রযুক্তির সাহায্য নিয়ে এটিএম(ATM) থেকে আবার কখনও সরকারি নথিপত্র জাল করে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে চম্পট দিচ্ছে প্রতারকরা।

এ বিষয়ে সাধারণ মানুষকে মোবাইল ফোন মারফত সচেতন করতে সরকারি উদ্যোগে ব্যাঙ্কের সকল গ্রাহককে নিয়মিত বার্তা পাঠানোর কাজ চলছে বেশ কয়েকবছর আগে থেকেই। কিন্তু প্রত্যেকটি ব্যাঙ্ক থেকে মোবাইলে পাঠানো বার্তা সঠিক ভাবে খেয়াল করেন না অনেক গ্রাহকই। তার ফলেই তাদের জালিয়াতের খপ্পরে পড়তে হয় অকসর। এই ঘটনা যে শুধু কথার কথা নয় এ বার সেই প্রমাণই মিলল হাতে নাতে।

আরও পড়ুন- আগামী দিনে হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ, চলবে গাড়ি, দাবি গবেষকদের!

সম্প্রতি দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে তাদের প্রত্যেক গ্রাহক(CUSTOMER)-কে সচেতন করতে মাইক্রোব্লগিং টুইটারে সাইট (MICROBLOGING TWITER SITE) যুক্ত করেছিল।

মজার ঘটনা হল এটাই ওই মাইক্রোব্লগিং টুইটার থেকেই প্রচুর পরিমাণ গ্রাহক জালিয়াতির খপ্পরে পড়ে তাদের টাকা খোয়াতে বাধ্য হয়েছেন বলে সাম্প্রতিক তথ্যে উঠেছে। এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন এই জালিয়াতির জন্য তাঁরা দায়ী নন। বরং দায়ী গ্রাহকদের অসেচতনতা। ওই মাইক্রো ব্লগিং টুইটার সাইট থেকে ইতিমধ্যেই গ্রাহকদের পুরো তথ্য পেয়ে গিয়েছে হ্যাকাররা। তা দিয়েই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢু মেরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা। কিন্তু কী ভাবে তা সম্ভব হল।

আরও পড়ুন- সিনেমা থেকে রেস্তোরাঁ, সবই এ বার মিলবে Uber-এর অ্যাপে

এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের তরফ থেকে পাঠানো বার্তা ভুল মানে করে অসচেতন হয়ে বেশির ভাগ গ্রাহকই তাদেই কেওয়াইসি(KYC) আপলোড করেছেন মাইক্রো ব্লগিং(MICROBLOGING TWITER SITE) টুইটার সাইটে। তার থেকেই গ্রাহকের যাবতীয় তথ্য পৌঁছে গিয়েছে হ্যাকারদের ডেরায়। এরপর যা হয়। স্বভাবতই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক হ্যাকাররা।

এ বিষয়ে গ্রাহকদের উদ্দেশ্যে স্টেট ব্যাঙ্ক কর্ত্তৃপক্ষের সাফাই, এসবিআই(SBI) কখনও মোবাইলে বার্তা পাঠিয়ে ওই সাইটে ক্লিক করে সাইটটিতে ঢুকে গ্রাহকদের কেওয়াইসি আপলোড করতে বলে না। যদি প্রয়োজন হয় তাহলে ওই গ্রাহককে সরাসরি ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু ব্যাঙ্ক কর্তারা যাই বলুন সচেতনতা বাড়ানোর পরও যে গ্রাহকরা সেই তিমিরেই অবস্থান করছেন এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ তা বলায় বাহুল্য।

Published by:Suman Majumder

First published:

Tags: Bank, Fraud, SBI



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর