#নয়াদিল্লি: স্কিন কেয়ারের রুটিন শুধু দিনের বেলা মেনে চললেই হয় না। এটা মেনে চলতে হবে রাতের বেলাতেও। কারণ রাতের বেলাই আমাদের ত্বকে মেরামতির কাজ সবচেয়ে বেশি হয়। দূষণ, স্ট্রেস ও রাসায়নিক যুক্ত পণ্য ব্যবহারের জন্য আমাদের ত্বক নিস্তেজ ও নিষ্প্রাণ হয়ে যায়। সেই সব কিছু ঠিক করতে রাত্রে স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। কীভাবে করতে হবে রাতের রূপচর্চা রইল সেই নিয়ে কিছু জরুরি টিপস।
১) প্রথমেই বলে রাখা ভালো যে মুখে মেকআপ নিয়ে শুতে গেলে চলবে না। একটা হালকা ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে সব মেকআপ তুলে ফেলতে হবে। আইলাইনার, ব্লাশ বা লিপস্টিক কোনও কিছুই মুখে রাখা যাবে না। তবে ক্লেঞ্জার একদম মাইল্ড হতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমন্ড বাদাম তেল দিয়ে মেকআপ তোলা যায় কারণ এই তেল মেকআপ তোলার পাশাপাশি মুখে উজ্জ্বলতা নিয়ে আসে।
আরও পড়ুন: পঞ্জিকা ৭ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
২) ক্লেঞ্জিং এর পর টোনিং দরকার। টোনার ত্বক মসৃণ ও আর্দ্র করে। টোনারের বদলে অ্যাস্ট্রিনজেন্টও ব্যবহার করা যায়। ত্বকে যে তেল ময়লা, ধুলো ধোঁয়া ইত্যাদি আটকে থাকে সেগুলো পরিষ্কার করে টোনার। গোলাপ জল ও শসার রস হল সবচেয়ে ভালো প্রাকৃতিক টোনার। যা ত্বক আর্দ্র করে এবং ত্বকের ছিদ্র টাইট করে দেয়। টোনার তুলোয় করে মুখে ঘষলে বা মুখে ঝাপটা দিলে টোনার শোষণ করার একটু সময় দিতে হবে।
৩) ত্বকের বাইরের স্তর সুরক্ষিত রাখতে সেরাম ব্যবহার করতে হবে। তবে ত্বকের প্রকার যেমন সেরকমই সেরাম বেছে নিতে হবে। সেরাম ত্বককে উজ্জ্বল ও মোলায়েম রাখে। এল-অ্যাসকরবিক অ্যাসিডের সাথে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ফেস সিরাম ত্বকের জন্য দুর্দান্ত।
আরও পড়ুন: ওরাকল স্পিকস ৭ মার্চ; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
৪) ত্বকের জন্য আর্দ্রতা খুব দরকার। তাই নাইট স্কিন কেয়ার রুটিনে ময়েশ্চারাইজার থাকতেই হবে। বাজারে নানা রকমের ময়েশ্চারাইজার পাওয়া যায়। নিজের ত্বকের প্রয়োজন অনুযায়ী একটা বেছে নিতে হবে।
রাতে ত্বকের পরিচর্যা এত গুরুত্বপূর্ণ কেন?
কারণ রাত্রে ত্বকের পুনরুদ্ধারের কাজ দ্রুত গতিতে হয়। এছাড়াও ত্বকে নতুন কোষ তৈরিও সেই সময় হয়ে থাকে। তবে মেকআপ সম্পূর্ণ তুলে তবেই রাতের পরিচর্যা করতে হবে। নাহলে ব্রেকআউট হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।