Google App’s Dark Mode Goes Even Darker : Dark mode আসলে একটি theme। ইন্টারনেট এবং মোবাইল স্পেসের আলো, রং বদলে দিতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে বেশির ভাগ মানুষই তাদের স্মার্টফোনে ডার্ক মোড ব্যবহার করতে পছন্দ করেন। তা সে iOS হোক বা Android। এই ডার্ক মোড নিয়েই নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে Google। আপাতত Android app-এর ক্ষেত্রে পরীক্ষা করে দেখার কাজ চলছে Google-এ। 9to5Google-এর রিপোর্ট থেকে এ কথা প্রথম জানা গিয়েছিল। সেখানেই দেখা যায় যে সংস্থা স্ক্রিন টেস্ট শুরু করেছে। সাধারণ গাঢ় ধূসর রঙের থিমগুলির থেকেও গাঢ় রঙের থিম ব্যবহার করতে চাইছে Google। তবে তা একেবারে নিষক কালোও নয়। এর আগে Google নিকষ কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে দেখেছে desktop-এর ক্ষেত্রে।
নতুন এই darker mode পরীক্ষা করে দেখা হচ্ছে Google-এর মোবাইল অ্যাপগুলির ক্ষেত্রে।
কী লাভ হবে এতে?
বলা হচ্ছে OLED ডিসপ্লে-র ক্ষেত্রে এই মোড অনেক বেশি আকর্ষক হয়ে উঠবে। শুধু তাই নয়, ব্যাটারি লাইফও বাড়বে।
আর পড়ুন – WhatsApp Voice Message: ভয়েস নোট রেকর্ড করতে গেলে এবার পাবেন Pause –এর সুবিধা, আসছে আপডেট
Android Police-এর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, Google’s লেটেস্ট ১৩.৮ বিটার উপর এই পরীক্ষা নিরীক্ষা চলছে।
আনুষ্ঠানিক প্রাপ্তির পর্যন্ত তর সইছে না? তবে আর কী! সরাসরি
APKMirror থেকে ‘derker’ ডাউনলোড করে নেওয়া যেতে পারে। অথবা Google Search-এর ‘beta test group’ –এ যোগ দেওয়া যেতে পারে।
এর আগে 9to5Mac-এর রিপোর্টে একটি স্ক্রিনশট দেখানো হয়েছিল। তাতে স্পষ্টই বোঝা গিয়েছে যে, বর্তমান ডার্ক মোডের সঙ্গে নতুনের পার্খক্য রয়েছে।
আর পড়ুন – Apple Logo Design: আধ খাওয়া আপেল, Apple-এর লোগো-র এমন ডিজাইন কেন জানেন?
যাই হোক, ডার্কার মোডের জন্য অবশ্যই আরও উজ্জ্বল font colour অফার করা হবে। তাতে সকলের সুবিধা নাও হতে পারে। ফলে আশা করা যায় Google ডার্কার মোড ব্যবহারের ক্ষেত্রে তর-তম ভেদ রাখবে।
গত বছর সেপ্টেম্বর মাস থেকেই গুগল তার সার্ভার সাইড আপডেট-এ ডার্কার মোড যোগ করেছে। এই অপশন রয়েছে বেশ কিছু ওয়েব ব্রাউসারে, যেমন— Brave, Google Chrome, Microsoft Edge, Opera, and Mozilla Firefox প্রভৃতি।
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই মোড বদলানো যায়। তার জন্য প্রথমে Settings এ গিয়ে Search Settings এ যেতে হবে। তারপর Appearance এবং সেখানে গিয়ে ‘dark’ বেছে নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google, Google Chrome