সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Featuring stunning selfies and an equally stunning design, the vivo V23e 5G is the phone to beat

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৬৭ সময় দেখুন
Featuring stunning selfies and an equally stunning design, the vivo V23e 5G is the phone to beat


Vivo V23e 5G: এই ফোনের দারুণ ফিচারগুলি সম্পর্কে জানার আগে এবং এর 44 MP সেলফি ক্যামেরা দেখে চোখ ছানাবড়া হওয়ার আগে, একটা জিনিস স্বীকার করতেই হয় যে V23e ফোনটি প্রথম নজরেই মন জিতে নেয়। ফোনটি মাত্র 7.32 mm পুরু, ফলে এটি হল সবচেয়ে স্লিক ফোনগুলির মধ্যে অন্যতম এবং দুর্ধর্ষ সার্ফেস ফিনিশ এই ফোনের লুককে একদম অন্য মাত্রা দিয়েছে।

এর ফ্ল্যাট ফ্রেমের ঝকঝকে মেটালিক ফিনিশ এবং ফ্লুওরাইট AG গ্লাস-সহ ডিফিউজড সার্ফেস কোটিং দেখতে ব্যাপক এবং হাতে ধরলেও দারুণ অনুভব হয়। তাই লোকে যদি আপনার ফোনের দাম তার আসল MRP এর চেয়ে 2-3 গুণ বেশি ভেবে নেন, তাহলে একদমই অবাক হবেন না।

নজর-কাড়া সেলফি

ডিজাইনের প্রাথমিক মুগ্ধতা কাটিয়ে ওঠার পরে যে জিনিসটি আপনার মন জিতে নেবে, সেটা হল এর ক্যামেরা। Vivo-এর সেলফি ক্যামেরা মানেই সবার সেরা এবং vivo V23e 5G কোনও ব্যতিক্রম নয়। এর ফ্রন্ট ক্যামেরা হল দুর্ধর্ষ একটি 44 MP F2.0 ইউনিট, সাথে আছে আই AF এবং একগুচ্ছ AI-ভিত্তিক ট্র্যাকিং ও ছবির সৌন্দর্য বাড়ানোর ফিচার।

অনেক নামী-দামি ক্যামেরাতেও রাতে ভালো ছবি ওঠে না, কিন্তু এর AI এক্সট্রিম নাইট মোড একাধিক-ফ্রেম মার্জ করার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনার ফিচারগুলি চিহ্নিত করে এবং সেগুলি আরও সুন্দর করে তোলে, ফলে রাতে তোলা ছবিতেও আপনাকে ঠিক দিনের মতোই সুন্দর দেখতে লাগবে। এতক্ষণ ধরে কিন্তু আমরা শুধু ফ্রন্ট ক্যামেরার কথা বললাম, রিয়ার ক্যামেরার নয়।

আর পড়ুন – WhatsApp Voice Message: ভয়েস নোট রেকর্ড করতে গেলে এবার পাবেন Pause –এর সুবিধা, আসছে আপডেট

এর আই ট্র্যাকিং অসাধারণ এবং খুব প্রয়োজনীয়, কারণ যে কোনও পোর্ট্রেট ফটোগ্রাফার আপনাকে ছবি তোলার সময়ে ক্যামেরার দিকে তাকাতে বলবে। যে কোনও ছবি তোলার সময়ে এটি সবচেয়ে জরুরি বিষয়। এই vivo V23e 5G এর মধ্যে রয়েছে একটি ‘স্টেডিফেস সেলফি ভিডিও’, এই বিশেষ ফিচার আপনার মুখের দিকে ক্যামেরাকে ফোকাস করতে সাহায্য করে এবং তার চারপাশের সেলফি ভিডিও-কে স্থিতিশীল করে তোলে। এই ফিচারটি যে কোনও ভ্লগ এবং ইনস্টা স্টোরি তৈরি করার জন্য ভীষণ কার্যকর।

ট্রিপল ক্যামেরা অ্যারে

এই ফোনের রিয়ার ক্যামেরাও কোনও অংশে কম নয়। একটি স্লিক ক্যামেরা আইল্যান্ডের মধ্যে বসানো এই অ্যারে-তে রয়েছে একটি 50 MP F1.8 প্রাইমারি ক্যামেরা, 8 MP F2.2 120° সুপার ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2 MP F2.4 ম্যাক্রো।

ক্যামেরার এনহ্যান্স নাইট মোডের মতো ফিচার ছবির টেক্সচার ডিটেল বজায় রাখতে সাহায্য করে, vivo-র বিশেষত্ব বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট মোড, ডবল এক্সপোজার এবং আরো নানা ধরনের ফিচার আপনার ফোনের ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে করে তুলবে অনন্য।

এই অসাধারণ ফোনে রয়েছে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ-সহ MediaTek Dimensity 810 SoC(মিডিয়াটেক ডাইমেনসিটি 810 SoC)। এছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে একটি 4,050 mAh ব্যাটারি এবং 44 W ফ্ল্যাশচার্জ সাপোর্ট, যার সাহায্যে মাত্র 30 মিনিটে ফোনের চার্জ 1-67% হয়ে যাবে। এর ডিসপ্লের মাপ হল 6.44 ইঞ্চি এবং এটি হল একটি AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট হল 60 Hz এবং 400 ppi-এর বেশি। এর রঙের অনুপ্রেরণা নেওয়া হয়েছে মূলত রাতের আকাশ থেকে এবং এই রং সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে তা কতটা দারুণ এবং অনন্য।

স্লিক এবং স্টাইলিশ ডিজাইন

রঙের দুইটি বিকল্প রয়েছে- সানশাইন গোল্ড এবং মিডনাইট ব্লু – দুটোই দারুণ এবং সম্পূর্ণ পৃথক অভিজ্ঞতা প্রদান করে। সানশাইন গোল্ড আপনাকে দেবে একটি সফ্ট-টাচ ম্যাট টেক্সচার এবং এর পৃষ্ঠদেশে হালকা প্রতিফলন হয়। এই রংটা দেখলেই মন ভালো হয়ে যায় এবং ফোনটি হাতে ধরে দেখতে ইচ্ছা করে। অন্যদিকে মিডনাইট ব্লু হল ভীষণ মসৃণ এবং হাতে ধরলে বেশ একটা দারুণ অনুভূতি হয়।

এই স্লিক, স্টাইলিশ ডিজাইন এবং দুর্ধর্ষ ক্যামেরা ফিচারের সাথে, vivo V23e নিঃসন্দেহে হয়ে উঠবে পকেটসাধ্য বাজেটের মধ্যে প্রথম পছন্দের স্মার্টফোন। যদি আপনি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আর অপেক্ষা করবেন না! কারণ এখনই এই ফোনের 8/128 GB কনফিগারেশন-যুক্ত মডেল হাতে পেয়ে যাবেন মাত্র ₹25,990 দিলেই।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: 5G Smartphone, Flipkart, VIVO



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর