বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৭০ সময় দেখুন
ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কাটাবন কনকর্ড টাওয়ারে ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, জাতীয় শিক্ষক নেতা প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী, কুমিল্লার আবদুল মতিন খসরু মহিলা কলেজসহ ৬টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লুৎফুন্নাহার মুন্নী, তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ড. কামরুল ইসলাম, প্রকৌশলী আবদুল মালিক, ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের সভাপতি প্রকৌশলী নওশাদুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ। গ্রন্থটির প্রকাশক সাউন্ডবাংলার স্বত্ত্বাধিকারী মোমিন মেহেদী, ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের সেক্রেটারী জুবায়দুর রহমান সৌরভ ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আনিসুর রহমান মীর প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর