শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার

বেঙ্গল ইসলামি ইনসিওরেন্সের প্রিমিয়াম দেয়া যাবে নগদের মাধ্যমে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
বেঙ্গল ইসলামি ইনসিওরেন্সের প্রিমিয়াম দেয়া যাবে নগদের মাধ্যমে


ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের গ্রাহকেরা ‘নগদ’-এর মাধ্যমে তাদের লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম প্রদান করতে পারবেন।

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইনসিওরেন্স অ্যান্ড এফ আই মো. বায়েজীদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মো. আলমগীর কবির ও জয়েন্ট এভিপি মো. মহিউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘নগদ’ ও বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের মধ্যে এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন সহজেই ‘নগদ’ ওয়ালেট বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে তাদের লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম পলিসির পেমেন্ট পরিশোধ করতে পারছেন।

চুক্তির বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘ইসলামি জীবন ব্যবস্থায় মানুষের দৈনন্দিন লেনদেন আরও সুন্দর ও সাশ্রয়ী করতে ‘নগদ’ তিন বছর ধরে ইসলামি অ্যাকাউন্ট পরিচালনা করে আসছে। এবার বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সেও ‘নগদ’-এর মাধ্যমে প্রিমিয়াম দিতে পারবেন গ্রাহকেরা। এর মাধ্যমে আমরা গ্রাহকদের সাশ্রয়ী ও নিরাপদ লেনদেন নিশ্চিত করছি।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর