শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা পেল ২৫ গুণীজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৯৪ সময় দেখুন
টাঙ্গাইলে জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা পেল ২৫ গুণীজন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল সন্ধ্যায় এই অনুষ্ঠানে ২৫ গুণীজনকে এই সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে জেলা শিল্পকলা একাডেমী প্রতি বছর ৫ জন গুণীব্যাক্তিকে এই সম্মাননা প্রদান করে থাকেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন করে সর্বমোট ২৫ জনকে এই সম্মাননা প্রদান করে। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাংগাইল-৮ (বাসাইল- সখিপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এরশাদ হাসান এর তত্বাবধানে শিল্পকলা একাডেমির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন দায়িত্ব পালন করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর