How to Change UPI Pin on Google Pay: সহজ পদ্ধতির মাধ্যমে অনলাইন লেনদেনে অভ্যস্ত হয়েছে ব্যস্ত জীবনের মানুষ। বহু কাজের মধ্যে থেকে এখন অনলাইনে কেনাকাটায় পারদর্শী হয়েছেন সাধারণ মানুষ। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন এখন খুব সহজসাধ্য হয়ে গিয়েছে।
সহজেই গুগল পে ইউপিআই (Google Pay UPI) থেকে ব্যাঙ্ক ব্যালেন্স এবং যাবতীয় ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য পাওয়া যায় এক নিমেষে। ফোন পে (PhonePe), পেটিএম (Paytm), ভীম (BHIM) সহ এক গুচ্ছ অ্যাপসের মাধ্যমে লেনদেন আরো বেশি সহজ হয়ে উঠেছে। করোনা পরিস্থিতির মধ্যে, প্রবল লকডাউনেও অনলাইন কেনাকাটা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। যদিও সাধারণ মানুষের এই আর্থিক লেনদেনের থেকে কিছু অসাধু হ্যাকার প্রতারণার ছক ফেঁদে বসে আছে। একটু অসতর্ক হলেই হ্যাকাররা এক লহমায় শেষ করে দিতে পারে যাবতীয় গচ্ছিত টাকা।
তাই সহজেই ইউপিআই পিন কোড (UPI Pin) পরিবর্তন করতে কিছু সহজ পদ্ধতি দেখে নেওয়া যাক।
ইউপিআই (UPI) একটি ব্যাঙ্কিং পদ্ধতি যার মাধ্যমে পেমেন্ট অ্যাপ দিয়ে টাকা ট্রান্সফার করা যায়। Google Pay-তে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য ব্যাঙ্কটি ইউপিআইয়ের সঙ্গে সংযুক্ত হতে হবে।
UPI আইডি হল একটি অ্যাড্রেস যার মাধ্যমে UPI-তে আমাদের চিহ্নিত করা হয়। তাই UPI আইডি খুঁজতে হলে:
Google Pay অ্যাপ খুলতে হবে।
স্ক্রিনের একদম উপরে ডানদিকে ফটোতে ট্যাপ করতে হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকল্পে ট্যাপ করতে হবে।
যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI আইডি দেখা দরকার, সেটিতে ট্যাপ করতে হবে।
এবার UPI আইডি ট্যাবে সংশ্লিষ্ট UPI আইডি দেখতে পাওয়া যাবে।
এবার UPI আইডি পরিবর্তন করতে Google Pay অ্যাপ ফের খুলতে হবে।
স্ক্রিনের একদম উপরে ডানদিকে ফটোতে ট্যাপ করতে হবে। পেমেন্টের পদ্ধতি ট্যাপ করতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI আইডি দেখা দরকার, সেটিতে ট্যাপ করতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করা হবে, তার সঙ্গে সম্পর্কিত UPI আইডিতে ট্যাপ করতে হবে।
যে UPI আইডি পছন্দ তার পাশের ‘+’ সাইনে ট্যাপ করতে হবে। কোনওরকম আর্থিক লেনদেন করার সময়, ‘কন্টিনিউ পেমেন্ট’ বিকল্পে ট্যাপ করার আগে UPI আইডি দেখতে পাওয়া যাবে।
যে কোনও রকম প্রতারণা এড়াতে মাঝে মাঝেই ইউপিআই পিন কোড বদল করতে হবে। সাইবার ক্রাইম যেভাবে বেড়েছে তাতে অনলাইন লেনদেন মোটেই সুরক্ষিত নয়। গ্রাহককেই সতর্ক থেকে অনলাইন লেনদেন করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google Pay, Tech tips, UPI