শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Holi 2022|| দোলের স্বাদে চিরন্তনী সঙ্গত, অতিথিদের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন ক্ষীরের মালপোয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২১০ সময় দেখুন
Holi 2022|| দোলের স্বাদে চিরন্তনী সঙ্গত, অতিথিদের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন ক্ষীরের মালপোয়া


#কলকাতা: আর একদিন বাদেই দেশ মেতে উঠবে দোল বা হোলির উৎসেব। আর উৎসব মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ এবং খাওয়া-দাওয়া। বেশিরভাগ উত্তর ভারতীয়রা এই রঙের উৎসবের দিনে মালপোয়া বা মালপুয়া, গুজিয়া এবং ঠান্ডাই বানান। এর মধ্যে আট থেকে আশি সকলেরই পছন্দর তালিকায় মালপোয়া প্রথম সারিতে রয়েছে। আসলে মালপোয়া হল মূলত এক ধরনের প্যানকেক যা ঘিতে ডিপ ফ্রায়েড করা হয় এবং চিনির রসে ডোবানো হয়।

মালপোয়া সাধারণত রাবড়ির সঙ্গে পরিবেশন করা হয়। রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং ওড়িশার অত্যন্ত জনপ্রিয় ঘরোয়া মিষ্টি হল মালপোয়া। তবে মালপোয়া বিভিন্ন ধরনের হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মালপোয়া ময়দা, সুজি, দুধ এবং দই দিয়ে ব্যাটার তৈরি করে ঘি কিংবা তেলে ডিপ ফ্রায়েড করার আগে কিছুক্ষণ ফার্মেন্টেডের জন্য রাখা হয়। আবার কিছু জায়গায় ব্যাটারে কলা, আম কিংবা আনারস এমনকী নারকেল কোরা দেওয়া হয়। তবে এবার বাড়িতে খোয়া ক্ষীর ব্যবহার করে মালপোয়া বানাতে পারি আমরা, তা চিরচেনা মিষ্টিতে যোগ করবে এক অনন্য স্বাদের আভাস।

আরও পড়ুন: দোলের দামালপনায় মাতুন ত্বকের ক্ষতি ভুলে, রইল বেস্ট স্কিনকেয়ার টিপস…

ক্ষীর মালপোয়ার উপকরণ:

ময়দা- ১/২ কাপ

চিনি ছাড়া খোয়া- ১/৪ কাপ

গরম দুধ-৩/৪ কাপ+২ টেবিল চামচ

মৌরি গুঁড়ো- ১/২ চা চামচ

চিনি- ১/২ চামচ

নুন- এক চিমটে

সাদা তেল অথবা ঘি

চিনির রসের জন্য লাগবে:

চিনি- ১/২ কাপ

জল- ১/২ কাপ

স্যাফরন- কয়েকটা

এলাচ- ১/৪ চা চামচ

সাজানোর জন্য কুচি করা কাজু, পেস্তা

কীভাবে বানাতে হবে:

*মালপোয়ার ব্যাটার তৈরি করতে খোয়ার টুকরো নিয়ে তাতে ১/২ কাপ গরম দুধ দিতে হবে।

*এ বারে যাতে কোনও ডেলা না থাকে তার জন্য ভালো করে নাড়িয়ে যেতে হবে। এরপর খোয়ায় ময়দা, মৌরি, চিনি ও নুন দিতে হবে।

আরও পড়ুন: হোলিতে আপনার ত্বককে রক্ষা করবে যে ৩ তেল, মাখুন রং খেলার আগেই!

*কোনও ডেলা নেই এমন ভাবে ভাল করে ব্যাটার তৈরি করে ১৫ মিনিট সরিয়ে রেখে দিতে হবে। ব্যাটার যেন খুব ঘন কিংবা একেবারে পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে প্রয়োজন অনুযায়ী দুধ দেওয়া যায়।

*এ বার একটি বড় কড়াইতে কিছুক্ষণ চিনির সঙ্গে জল মিশিয়ে ৩-৫ মিনিট কম আঁচে ভালো করে ফুটিয়ে চিনির রস তৈরি করতে হবে এবং তাতে এলাচের গুঁড়ো, জাফরান মেশাতে হবে।

*তারপর মালপোয়া ডিপ ফ্রাই করার জন্য ঘি কিংবা তেল গরম করতে হবে। তেল গরম হয়ে এলে ধীরে ধীরে একটা হাতায় করে তুলে গোল করে ব্যাটার ছড়িয়ে দিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

*এরপর ভাজা মালপোয়া চিনির রসে দু’দিকে উল্টে ২ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

*এ বার একটি প্লেটে তুলে বাদাম কুচি দিয়ে মালপোয়া সাজিয়ে নিতে হবে। চাইলে সবশেষে উপরে রাবড়ি দিয়ে পরিবেশন করা যায়।

যা ভুললে চলবে না:

মালপোয়ার ব্যাটার যেন সঠিক ঘনত্বের হয়।

ডিপ ফ্রাইং-এর জন্য ফ্ল্যাট প্যান ব্যবহার করাই ভালো।

চিনির রস কিছুটা চ্যাটচ্যাটে হতে হবে।

Published by:Shubhagata Dey

First published:

Tags: Holi 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর