শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও গ্রেফতারকৃত আসামীর ফাাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২১৬ সময় দেখুন
টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও গ্রেফতারকৃত আসামীর ফাাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের সন্তোষ বাগবাড়ী এলকার ফার্নিচার ব্যবসায়ী শামছুল হক হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও গ্রেফতারকৃত আসামী ইয়াছিনের ফাাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

আজ বুধবার সকালে সন্তোষ বাজারে, বাজার কমিটির আয়োজনে শামছুল হক হত্যায় গ্রেফতারকৃত আসামীর ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সন্তোষ বাজার করিটির উপদেষ্ঠা সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, বাজার কমিটির সভাপতি বাবু প্রদিব কুমার ও নিহতর ভাই এডভোকেট শামীম আল মামুনসহ এলাকার গণ্যমান্য বেক্তিবর্গ এবং নিহতের পরিবারের লোকজন।

বক্তারা বলেন, পূর্ব শক্রতার জেরে শামছুল হককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাই এই হত্যা রহস্য সাত দিনের মধ্যে উদঘাটন করতে হবে। এবং গ্রেফতারকৃত আসামীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে।

অন্যথায় কঠিন আন্দোলন কর্মসুচীর ঘোষনা দেয়া হবে বলে জানান তারা। এছাড়া আসামীর পরিবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (অবঃ) মেজর জেনারেল মাহমুদুল হাসানের বাসার কেয়ার টেকার হওয়ায় তার পরিবার উক্ত বাসায় অবস্থান করায়, বাসার সামনেও বিক্ষোভ করে এলাকাবাসী।

উল্লেখ্য, গত ২৩/০১/২২ইং রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিল ব্যাবসায়ী শামছুল হক। পরদিন ২৪/০১/২২ইং সোমবার বিকেলে সন্তোষ বক্ষব্যধি হসপিটালের সামনের পুকুর থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। ২৫/০১/২২ তারিখ (মঙ্গলবার) রাতেই নিহতের ভাই এডভোকেট মো. শামীম আল মামুন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর