শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২০৪ সময় দেখুন
বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা নিবেদন


সারাবাংলা ডেস্ক

ঢাকা: জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী, মুজিবশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে যুবলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭:৪৫ মিনিটে রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে যুবলীগ। পরে দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির নিদ্রায় শায়িত জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মদিনে বিস্তারিত কর্মসূচি পালন করেছে যুবলীগ। এদিন বিকেল ৪টায় রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দিরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর