শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের প্রার্থনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের প্রার্থনা সভা অনুষ্ঠিত


সারাবাংলা ডেস্ক

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।

এসময় বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও আইনজীবী অ্যাড. মামুনুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত মানুষের নেতা। বঙ্গবন্ধু তার পুরোটা জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন।

প্রার্থনা সভার সভাপতি সুব্রত পাল বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতির নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনেতা। তিনি তার শৈশবকাল থেকে সারাজীবন শোষিতের পক্ষে লড়াই চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের প্রার্থনা সভা অনুষ্ঠিত

যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, সুভাষ হাওলাদার, মোঃ নবী নেওয়াজ, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সম্পাদক একিউএম মুক্তাদিউর রহমান শিমুল, কার্যনির্বাহী সদস্য শাম্মি খান, ইঞ্জিনিয়ার মোক্তার চৌধুরী কামাল সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর