মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Maruti Suzuki Used Car: বাইকের থেকে কম দামে চার চাকা! মারুতির এই গাড়ি নিন জলের দামে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৫৮ সময় দেখুন
Maruti Suzuki Used Car: বাইকের থেকে কম দামে চার চাকা! মারুতির এই গাড়ি নিন জলের দামে


নয়াদিল্লি: বিগত কয়েক বছর ধরে ভারতে ব্যবহৃত গাড়ি বা সেকেন্ড হ্যান্ড কার বাজার অনেকটাই বেড়েছে। অনেক বড় গাড়ি নির্মাতারাও এই ব্যবসা থেকে ভাল লাভ করছেন। ব্যবহৃত গাড়ি কেনা একটি নতুন গাড়ি কেনার চেয়ে সহজ এবং সস্তা। সেকেন্ড হ্যান্ড কার এখন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও কেনা যেতে পারে।

গ্রাহকরা সার্টিফায়েড সেকেন্ড হ্যান্ড গাড়ি পেতে পারেন। আবার তার সঙ্গে ওয়ারেন্টিও পেতে পারেন। Maruti True Value থেকে Mahindra First Choice এবং Car Dekho থেকে Cars24 পর্যন্ত, অনেক কোম্পানিই ব্যবহৃত গাড়ির জন্য ভাল ডিল অফার করে। আপনি যদি হোলিতে সেকেন্ড হ্যান্ড মারুতি সুজুকি অল্টো কেনার পরিকল্পনা করেন, তাহলে এখানে আমরা আপনাকে কিছু ডিল সম্পর্কে তথ্য দিচ্ছি।

আরও পড়ুন- The Kashmir Files বিনামূল্যে দেখার জন্য লিঙ্কে ক্লিক করলেই খোয়া যাবে টাকা !

বাইকের চেয়ে অল্টো সস্তা-

গ্রাহকরা এই বাজারে অনেকগুলি বিকল্প পাবেন। ব্যবহৃত মারুতি অল্টো মারুতি ট্রু ভ্যালুতে পাওয়া যায়। গাড়িটি ৯০ হাজার কিলোমিটার কভার করা ২০০৭ মডেলের গাড়ি ৫০ হাজার টাকার মধ্যে পেতে পারেন গ্রাহক। বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ি খুব ভাল অবস্থায় থাকে। কারণ গাড়ির প্রথম মালিক সেটি যত্ন সহকারে চালান। সময় মতো সার্ভিস করেন। মারুতি সুজুকি অল্টো মারুতি ট্রু ভ্যালুতে পেতে পারেন।

মারুতি অল্টোর এসটিডি মডেলটিও ট্রু ভ্যালুতে পাওয়া যাচ্ছে। এটিও গ্রাহকদের খুব পছন্দ হচ্ছে। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটির দাম ৮৫ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত থাকছে। অনেক ক্ষেত্রে ৮০ থেকে ৮৫ হাজার কিমি কভার করেছে গাড়ি। ২০০৭ মডেলের গাড়ি হলেও অনেক ক্ষেত্রে কন্ডিশন ভাল থাকছে। গ্রাহকরা True Value-র সঙ্গে যোগাযোগ করলে ভাল ডিল পেতে পারেন।

আরও পড়ুন- Royal Enfield কেনার স্বপ্ন পূরণ করুন এবার, এত সস্তার মডেল আর পাবেন না

ব্যবহৃত গাড়ি কেনার আগে এবং কেনার সময় গ্রাহকদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। প্রথমত, গাড়ির সমস্ত কাগজপত্র নিজেই পরীক্ষা করুন। এছাড়া ইনসিওরেন্স ট্র্যাক করুন। আপনি সন্তুষ্ট হওয়ার পরেই পরবর্তী প্রক্রিয়া শুরু করুন। কাগজপত্রগুলি আসল কি না যাচাই করে নেবেন।

গাড়ির টেস্ট ড্রাইভ করতে ভুলবেন না। সম্ভব হলে আপনার সঙ্গে একজন মেকানিক নিয়ে যান। গাড়ির ইঞ্জিন এবং অন্যান্য সমস্ত সমস্যা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পারেন একজন ভাল মেকানিক। আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।

Published by:Suman Majumder

First published:

Tags: Cars, Maruti cars



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর