শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার প্রস্তাবিত বাজেট শ্রমিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি Sunil Grover Sleeps On Road Near A Riverbank; Shraddha Kapoor Stuns In Eetha’s First Look | Bollywood News হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪

আওয়ামী সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে: ড. মোশাররফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৬৭ সময় দেখুন
আওয়ামী সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে: ড. মোশাররফ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির প্রয়াত মহাসচিব কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ’ এ স্মরণসভার আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দলীয় সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারবে না। আওয়ামী লীগের সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে।’

দেশে গণতন্ত্র ও মানবাধিকার নেই অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এ সরকারকে হটাতে হবে। এর জন্য দরকার আন্দোলন। নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারলে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারব না। সেজন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘ক্ষমতায় যারা আছে তারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা। ওয়ান ইলেভেন সরকার গায়ের জোরে তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। সেই ক্ষমতাকে ব্যবহার করে তারা এখনও জোরে করে ক্ষমতায় বসে আছে।’

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের সঞ্চালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, শ্যামা ওবায়েদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom