মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

YouTube Adds Thousands of Movies and TV Episodes for Free, know how to watch

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২০৫ সময় দেখুন
YouTube Adds Thousands of Movies and TV Episodes for Free, know how to watch


YouTube Movies and TV Episodes for Free: ইউটিউব (YouTube) নিয়ে এল এক দুর্দান্ত ফিচার। এখন থেকে ইউটিউবেই দেখা যাবে সিনেমা এবং টিভি শো এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। ইউটিউবের এই সব শো দেখা যাবে বড় পর্দায়, মোবাইলে এবং ওয়েবে। জানা গিয়েছে, এই সব সিনেমা এবং শো দেখার জন্য ইউটিউব অ্যাপ  (YouTube App) কানেক্ট করে নেওয়া যাবে নিজেদের স্মার্ট টিভির সঙ্গে। এর ফলে হাজারের বেশি সিনেমা এবং টিভি শো দেখা যাবে নিজেদের স্মার্ট টিভিতেই। দেখা যাবে কম্পিউটারেও। ইউটিউব বর্তমানে তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে এই ধরনের সুবিধা। কিন্তু সমস্যা একটাই, বিনামূল্যে হলেও বিরতিহীন নয় প্রদর্শন। এই সকল সিনেমা এবং টিভি শোয়ের মধ্যে ইউজারদের দেখতে হবে বিজ্ঞাপন।

কিন্তু হঠাৎ ইউটিউব  (YouTube) তাঁর পলিসি পরিবর্তন করে এই নতুন ফিচার কেন নিয়ে এল, তার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। যে টুকু জানা যাচ্ছে, ইউটিউব প্রতি সপ্তাহে ১০০টি করে নতুন কনটেন্ট আপলোড করবে তাদের প্ল্যাটফর্মে। আপাতত সেই সব কনটেন্ট দেখা যাবে শুধুমাত্র আমেরিকায়। ইউটিউবের এই বিশেষ ফিচার ভারতে কবে চালু করা হবে সে বিষয়ে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন – এক নজরে দেখে নিন WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায়

তবে জানা গিয়েছে, ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন নাও হতে পারে, অফলাইনেও তা দেখা যেতে পারে। YouTube-এর প্রিমিয়াম ইউজাররা অফলাইনেও ভিডিও ডাউনলোড করতে পারেন। YouTube Premium হল গুগলের (Google) নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম। এখানে ইউজাররা একক ভাবে প্রতি মাসে ১২৯ টাকার বিনিময়ে এর সুবিধা নিতে পারেন, প্রতি মাসে ১৮৯ টাকার বিনিময়ে পাওযা যেতে পারে ফ্যামিলি প্যাক, যাতে পরিবারের সকলে এই সুবিধা পেতে পারেন। এই সাবস্ক্রিপশন থাকলে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার সুবিধা মিলবে। মিলবে অফলাইন দেখার জন্য ভিডিও ডাউনলোড করা, YouTube-এর অরিজিনাল সিরিজ দেখার সুবিধা, YouTube-এর premium music দেখার সুবিধা পাওয়া যায়।

স্টেপ ১ – প্রথমেই YouTube মোবাইল অ্যাপে ডাউনলোড করতে হবে। এর পর যে ভিডিওটি ডাউনলোড করতে হবে, সেই ভিডিওটি চালাতে হবে।

স্টেপ ২ – এর পর ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এটি ভিডিও প্লেয়ারের ডান দিকের নিচে রয়েছে।

আরও পড়ুন – খুব শীঘ্রই আসছে UPI Lite, এবার অফলাইনে করা যাবে লেনদেন

স্টেপ ৩ – এর পর সেখান থেকে নিজেদের পছন্দ মতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। যে কোয়ালিটির ভিডিও দরকার, সেই অনুযায়ী বেছে নিতে হবে।

স্টেপ ৪ – এর পরেই সেই ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে হাবে। সেটি কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড আইকনটি পরিবর্তন হয়ে ডাউনলোডেড হয়ে যাবে। অর্থাৎ সেই ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে।

ডাউনলোড করা সেই ভিডিও লাইব্রেরি অথবা অ্যাকাউন্ট ট্যাবসের মধ্যে থাকবে। এ ক্ষেত্রে প্রতি ৩০ দিন অন্তর একবারও যদি ইন্টারনেট না চালানো হয়, তাহলে সেই ডাউনলোড করা ভিডিও আর দেখা যাবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েটারদের নিষেধাজ্ঞার জন্যও কয়েকটি ভিডিও ডাউনলোড করা যাবে না।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Tech tips, Youtube



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর