শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫৬ সময় দেখুন
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ

জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকা সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে্য ছাগল ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ১০জন জেলের মাঝে ২টি করে মোট ২০টি ছাগল, ছাগল পালনের ঘর ৪০ কেজি করে খাবার ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর