সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ভারতে শুরু হয়েছে IPL, ট্যুইটারে এল বিশেষ ফিচার ! জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৪০ সময় দেখুন
ভারতে শুরু হয়েছে IPL, ট্যুইটারে এল বিশেষ ফিচার ! জেনে নিন


#নয়াদিল্লি: ভারতে শুরু হয়ে গিয়েছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। সে কথা মাথায় রেখেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার নিয়ে এল নতুন ফিচার। এই লিগের সব খবর পাওয়ার জন্য তারা চালু করেছে নতুন এই বিশেষ ফিচার।


ট্যুইটার হল সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। দৈনিক ভিত্তিতে তথ্য এবং খবর পাওয়ার জন্য অনেকেই ব্যবহার করে ট্যুইটার। মেটা অধীনস্থ ট্যুইটার এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভারতে চালু করেছে নতুন এক ফিচার। এই ফিচারে সংস্থা নিয়ে এসেছে একটি ক্রিকেট ট্যাব। এর মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমস্ত আপডেট পাবেন ব্যবহারকারীরা। আইপিএল ২০২২ ক্রিকেটের সমস্ত আপডেট দেওয়ার জন্য ট্যুইটার নিয়ে এসেছে নতুন এই ফিচার।

ট্যুইটার ঘোষণা করেছে যে, ১ জানুয়ারি ২০২১ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৪.৪ মিলিয়ন ভারতীয় ট্যুইটার ইউজার ক্রিকেট সম্পর্কে প্রায় ৯৬.২ মিলিয়ন ট্যুইট শেয়ার করেছেন। সে কারণেই এই আইপিএল ২০২২ মরসুমে, টুইটার দেশের ক্রিকেট ভক্তদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে। এর ফলে এই ক্রিকেট লিগের সমস্ত আপডেট পাওয়া যাবে। বর্তমানে ভারতের কিছু ট্যুইটার ইউজারদের জন্য চালু করা হয়েছে নতুন এই ফিচার। পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হয়েছে ট্যুইটারের নতুন ফিচার।

ট্যুইটারের নতুন ফিচারে নতুন একটি ক্রিকেট ট্যাব নিয়ে আসা হবে। এই নতুন ট্যাবের মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের সমস্ত খবর জানতে পারা যাবে। ট্যুইটার জানিয়েছে যে, যাঁরা ক্রিকেট ট্যাবে অ্যাক্সেস পাবেন তাঁরা সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবেন। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের যাবতীয় খবর সেখানে দেওয়া থাকবে। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ সম্পর্কে আপ টু ডেট থাকতে এই ট্যাবটি অনুসরণ করলেই চলবে। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের সমস্ত খবর সেখানেই দেখা যাবে।

এ ছাড়াও একটি লাইভ স্কোরকার্ড থাকবে যেখানে ইউজাররা লাইভ ম্যাচের স্কোর দেখতে পাবেন। লাইভ স্কোরকার্ড ক্রিকেট ট্যাবের পাশাপাশি ইভেন্ট পেজেও দেখা যাবে। এ ছাড়াও ক্রিকেট ট্যাবে ক্রিকেট টিমগুলি সম্পর্কেও বিস্তারিত বর্ণনা দেওয়া থাকবে। একই সঙ্গে ইউজারদের জন্য থাকবে সমস্ত ধরনের আপডেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোন টিমের অবস্থা কেমন, তারা এখন লিগের টেবিলে কোথায় দাঁড়িয়ে, কার কত পয়েন্ট ইত্যাদি সবকিছুই জানা যাবে ট্যুইটারের সেই নতুন ট্যাবে। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের যাবতীয় খবর পাওয়া যাবে ট্যুইটারে।

Published by:Piya Banerjee

First published:

Tags: India, IPL, Twitter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর