শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

আনোয়ারায় বসতবাড়ির চলাচলের রাস্তা নির্মাণে প্রতিপক্ষের বাঁধা, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৪৬ সময় দেখুন
আনোয়ারায় বসতবাড়ির চলাচলের রাস্তা নির্মাণে প্রতিপক্ষের বাঁধা, থানায় অভিযোগ

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বসতবাড়ির চলাচলের রাস্তা নির্মাণে প্রতিপক্ষের বাঁধা ও রাস্তার মাটি উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ওমর ফারুক বলেন, আমাদের বসতবাড়িতে যাতায়াতের জন্য লাল মিয়া মাঝির বাড়ির একাংশ রাস্তা চলাচল হিসেবে ব্যবহার করে আসতেছি। এতে চলাচলের বিনিময়ে ফজুল আমিন, মোক্তার আহমদ, আবদুল হাফিজ ও সিরাজুল মোস্তফা বিভিন্ন সময় আমাদের থেকে টাকা আদায় করে আসছে। এছাড়া টাকা দিতে আপত্তি করলে আমাদেরকে বিভিন্ন হুমকি দেই তারা। যার কারণে এসব থেকে মুক্তি পেতে আমরা জায়গা ক্রয় করে চলাচলের একটি রাস্তা নির্মাণ করি। এরপরেও সেই রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেই আর বহিরাগত লোকজন এনে রাস্তার মাটি উপড়ে ফেলে দেন। এতে বাঁধা দিলে হত্যার হুমকি সহ মহিলাদের অশালীন গালিগালাজ করেন। আমি থানা প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে এটার সুষ্ঠু বিচার দাবি করি।

ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ সোলাইমান। ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, থানায় দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর