সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

বাইশটি ইউটিউব চ্যানেলকে ব্লক করল কেন্দ্রীয় সরকার, অভিযোগ মারাত্মক! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
বাইশটি ইউটিউব চ্যানেলকে ব্লক করল কেন্দ্রীয় সরকার, অভিযোগ মারাত্মক! – News18 Bangla


#দিল্লি: ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক৷ কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রথমবার ২০২১ সালের নতুন আইটি রুল-এর অধীনে বেশ কয়েকটি ভারতীয় ইউটিউব চ্যানেলকেও ব্লক করা হয়েছে৷

পিআইবি-র তরফে আরও জানানো হয়েছে, বাইশটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি তিনটি ট্যুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইটকেও ব্লক করা হয়েছে৷ কেন এই চ্যানেলগুলিকে ব্লক করা হল, সেই তথ্যও বিস্তারিত ভাবে সরকারের তরফে জানানো হয়েছে৷

আরও পড়ুন: ১৪ লক্ষের বেশি অ্যাকাউন্ট ব্যান করল হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো

সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, দর্শকদের বিভ্রান্ত করতে এই ইউটিউব চ্যানেলগুলি বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যম বা চ্যানেলের লোগো ব্যবহার করছিল৷ পিআইবি-র বিবৃতিতে জানানো হয়েছে, এই ২২টি ইউটিউব চ্যানেলের সম্মিলিত ভিউয়ারশিপ ২৬০ কোটির উপরে ছিল৷

আরও পড়ুন: ফোন সুরক্ষিত রাখতে অব্যর্থ ‘Two Factor Authentication’, এক নজরে দেখে নিন ব্যবহার করার উপায়

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, এই বিপুল দর্শকসংখ্যাকে কাজে লাগিয়েই মানুষের মধ্যে ভুয়ো খবর, মিথ্যে তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হত৷ যে খবরগুলি দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে বিপজ্জনক বলে দাবি করা হয়েছে৷

ভারতীয় চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি পাকিস্তানি চ্যানেলও বন্ধ করা হয়েছে৷ যে ভারতীয় ইউটিউব চ্যানেলগুলিকে ব্লক করা হয়েছে তার মধ্যে রয়েছে এআরপি নিউজ, সরকার বাবু, এলডিসি নিউজ, এওপি নিউজের মতো জনপ্রিয় বেশ কিছু ইউটিউব চ্যানেল৷ এর মধ্যে এক একটি চ্যানেলের কয়েক লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে৷ আবার পাকিস্তানের হকিকত টিভি-র মতো জনপ্রিয় ইউটিউব চ্যানেলকেও ব্লক করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Youtube



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর