বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বাঁশের খুঁটিতে বেঁধে শিশু ছাত্রকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
বাঁশের খুঁটিতে বেঁধে শিশু ছাত্রকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার শিশুটির মা। পরে অভিযান চালিয়ে দোকান মালিক ও তার মেয়েকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউজের মালিক আলী আহম্মেদ (৬৫) ও তার মেয়ে রুমানা আক্তার রুমা (২৭)।

মামলার এজহারে সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টিফিনের সময় দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউজ দোকানে খাবার কিনতে যায় দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্র। পরে তাকে টাকা চুরির অপবাদ দিয়ে বাঁশের খুঁটির সাথে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে তারা। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ওই শিশুকে মুক্ত করে আনেন স্কুলের প্রধান শিক্ষক।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, গ্রেফতারকৃতদের আজ বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে সদর উপজেলার দোস্ত গ্রামে টাকা চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠে দোকান মালিকের বিরুদ্ধে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। নির্যাতনের ঘটনায় তোলপাড় শুরু হয় পুরো এলাকাজুড়ে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর