শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নতুন বছরকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা আওয়ামী লীগের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
নতুন বছরকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা আওয়ামী লীগের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা মহামারির সংকট কাটিয়ে এবার নতুন বছরকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৮টার পর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা শুরুর আগে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাহাদুর শাহ পার্কে বক্তব্য রাখেন নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ শোভাযাত্রাতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক থেকে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় শোভাযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর