শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিল্পপতি আলহাজ্ব আইয়ুব আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩০৭ সময় দেখুন
শিল্পপতি আলহাজ্ব আইয়ুব আর নেই

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এবি গ্রুপের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, জুঁইদন্ডী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা এবং জে,কে,এস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪:৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে, আত্নীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২ টায় চট্টগ্রাম শহরের তুলাতলী বেলা-হা জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর