সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ফেসবুকে চাকরি পেলেন খুবি শিক্ষার্থী সালেহীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
ফেসবুকে চাকরি পেলেন খুবি শিক্ষার্থী সালেহীন


খুবি করেসপন্ডেন্ট

খুবি: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘পার্টনার ইঞ্জিনিয়ার’ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী আশফাক সালেহীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আশফাক সালেহীন গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্ডে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ফেসবুকের প্রধান অফিস লন্ডনে পার্টনার ইঞ্জিনিয়ার হিসেবে এন্ড্রয়েড (এল ৪) রোলে অফার পেয়েছেন বলে জানা যায়। আগামী ১লা আগস্ট থেকে ফেসবুকের লন্ডন অফিসে চাকরি শুরু করবেন বলে জানান আশফাক সালেহীন।

কিভাবে ফেসবুকের মত প্রতিষ্ঠানে চাকরি পেলেন এমন প্রশ্নের জবাবে আশফাক সালেহীন বলেন, ক্যারিয়ারের একটা পর্যায়ে আমি বুঝতে পারি- আমি যেরকম চাই আমার কাজের এক্সপোজার সেভাবে হচ্ছে না। সামাজিক অবস্থানগত দিক দিয়েও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে FAANG (ফেসবুক, অ্যামাজন, অ্যাপল, নেটফ্লিক্স, গুগল) এ ঢোকা আমার জন্য অতিজরুরি। আমার লক্ষ্য ছিল ফেসবুক, গুগল এবং অ্যামাজন এই তিনটি কোম্পানির যে কোনো একটি থেকে অফার পাওয়া। কিন্তু আমার পথে বাধা ছিল আমার সিএসই’র একাডেমিক জ্ঞানের অভাব এবং কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং না করা। চাকরি করা অবস্থায় এইগুলো পড়াশুনা করে ঠিক করা সম্ভব ছিল না। তাই আমি আমার তৎকালীন চাকরি ছেড়ে দেই।

তিনি বলেন, ‘FAANG’র চাকরিগুলোতে প্রোগ্রামিং জ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ইন্টারভিউতে আমাকে কিছু এলগোরিদমিক সমস্যা সমাধান করতে দেওয়া হয়। মূলত সেগুলো সঠিকভাবে সমাধান করার উপরই ইন্টারভিউয়ের ভাগ্য নির্ধারণ করে। আমি দীর্ঘ দেড় বছর ডাটা স্ট্রাকচার অ্যান্ড এলগোরিদম, কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং কম্পিউটার সায়েন্সের মৌলিক বিষয়গুলো নিয়ে পড়াশুনা করি। পড়াশুনার মাঝে প্রত্যেক ৩-৪ বার পর পরই আমি চেষ্টা চালিয়ে গিয়েছি এবং প্রত্যাখ্যান হয়েছি।’

তিনি আরও জানান, ‘প্রথমবার ফেসবুক থেকে, তারপর ২ মাসের ব্যবধানে অ্যামাজনে ২ বার, তারপর গুগল থেকে একবার এবং শেষে অ্যামাজন থেকে আরও একবার প্রত্যাখ্যাত হয়েছি। বারবার প্রত্যাখ্যান হওয়ার পরও আমি হাল ছেড়ে দেইনি। কিছুদিন আগে আমি আবার ফেসবুক এবং অ্যামাজনে আবেদন করি। এইবার সব ইন্টারভিউ অসাধারণ হয় এবং ফেসবুক থেকে আমি খুব তাড়াতাড়ি অভিনন্দন ইমেইল পেয়ে যাই।’

আগামী ১লা আগস্ট থেকে আমি ফেসবুকের লন্ডন অফিসে পার্টনার ইঞ্জিনিয়ার, এন্ড্রয়েড রোলে লেভেল ৪ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি। এই সাফল্যের পিছনে আমার স্ত্রীর অবদান অনস্বীকার্য। কারণ তার সমর্থন এবং অনুপ্রেরণা না থাকলে দীর্ঘ সময় লেগে থেকে আমার পক্ষে এই প্রাপ্তি অর্জন করা কখনোই সম্ভব ছিল না বলে জানান আশফাক সালেহীন।

এমন সফলতার পর নিজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন সত্যি হলো। আমার সাফল্যে আমার বিশ্ববিদ্যালয়ের সবাই খুব উৎফুল্ল, এটা দেখে খুব ভাল লাগছে। আমি আশা করি খুব তাড়াতাড়ি গুগল, ফেসবুক অথবা অ্যামাজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবি তরুণ ঢুকতে পারবে।’

তিনি বলেন, ‘ফেসবুক, গুগল অথবা অ্যামাজনে চাকরি পাওয়ার জন্য উচ্চ একাডেমিক ডিগ্রির কোনো প্রয়োজন নেই। কিন্তু কম্পিউটার সায়েন্সের মৌলিক, জনপ্রিয় সকল এলগোরিদম এবং এগুলোর ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কম্পিটিটিভ প্রোগ্রামিং এক্ষেত্রে অনেক সাহায্য করে। সুতরাং কেউ যদি এইসব বিষয়ে পড়াশুনা করে নিজে ভালোমতো আয়ত্ব করতে পারে তাহলে তার জন্য কোনো উচ্চ ডিগ্রির প্রয়োজন নেই।

উল্লেখ্য, আশফাক সালেহীন ২০১৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে স্নাতক শেষ করেন। এরপর অল্প কিছুদিন নেটওয়ার্কিং রিলেটেড চাকরি করার পর তিনি সিদ্ধান্ত নেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার। দুই বছর আমেরিকা ভিত্তিক কিছু ছোট কোম্পানির সঙ্গে ব্যাকঅ্যান্ড ইঞ্জিনিয়ার হিসেবে ফ্রিল্যানসিং করে। এরপর থাইল্যান্ডের একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। এরপর আরও বেশ কিছু বড় কোম্পানিতে চাকরি করেন তিনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর