শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৩১ সময় দেখুন
আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার মাহফিল আজ সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার,বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান প্রেস ক্লাবের নির্বাহী সদস্য নুরুল আবচার তালুকদার ।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমনের সার্বিক তত্ত্বাবদানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,আনোয়ারা থানার ওসি(তদন্ত) সৈয়দ ওমর, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মামুনুর রশিদ, ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা ইদ্রীস আনসারী,উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম,এরফান আলী, আনোয়ারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে খালেদ মনচুর, ইমরান হোসেন, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মঞ্জুর, নেজাম উদ্দিন ও আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, রমজান মাস মুসলমানদের ইবাদতের মাস, পবিত্র ইফতারের মাধ্যমে মুসলিম ভাইদের সৌহার্দ বজায় রাখে। প্রতি বছর আনোয়ারা প্রেস ক্লাব এরকম অনুষ্টানের আয়োজনের মধ্যদিয়ে এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধের সৃষ্টি করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর