সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

Samsung Galaxy M53 5G Smartphone India Launch Date Revealed: All Details

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২০৮ সময় দেখুন
Samsung Galaxy M53 5G Smartphone India Launch Date Revealed: All Details


Samsung Galaxy M53 5G Launch Date: ভারতের বাজারে ২২ এপ্রিল লঞ্চ করা হতে চলেছে Samsung Galaxy M53 5G ফোন। ২২ এপ্রিল ভারতীয় সময় দুপুর ১২ টায় এ দেশে লঞ্চ করা হতে চলেছে Samsung Galaxy M53 5G ফোন। Amazon এই লঞ্চের জন্য একটি বিশেষ ওয়েবপেজ তৈরি করে ফেলেছে। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট এবং অ্যামাজনে বিস্তারিত জানান হয়েছে। Samsung সূ্ত্রে জানা গিয়েছে, এই নতুন ফোন Samsung Galaxy M53 5G-তে ব্যবহার করা হয়েছে উন্নত ও আধুনিক ফিচার। এক নজরে দেখে নিন Samsung Galaxy M53 5G ফোনের দাম এবং ফিচার।

Samsung Galaxy M53 5G ফোনের দাম –

Samsung Galaxy M53 5G ফোনের দাম ভারতে কত হবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। Samsung-এর তরফেও কিছু বলা হয়নি যে, ভারতে Samsung Galaxy M53 5G ফোনের দাম কত হতে পারে। কিন্তু, আগের বছর ভারতে লঞ্চ করা হয়েছিল Samsung Galaxy M52 5G ফোন। এই ফোনের ৬জিবি র্যা ম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। Samsung Galaxy M52 5G ফোনের ৮জিবি র্যাগম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ছিল প্রায় ৩১,৯৯৯ টাকা। সুতরাং ভারতে Samsung Galaxy M53 5G ফোনের দাম এর থেকে কিছুটা হলেও বেশি হবে বলেই মনে করা হচ্ছে। ভারতে Samsung Galaxy M53 5G ফোনের ৬জিবি র্যােম এবং ১২৮জিবি স্টোরেজর মডেলে লঞ্চ করা হতে পারে। এ ছাড়াও অন্যান্য মডেলও লঞ্চ করা হতে পারে।

আর পড়ুন – ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে বিব্রত? অ্যাকাউন্ট Deactivate করতে চান ? জেনে নিন উপায়

আর পড়ুন – Google Pay-তে কিছুতেই লেনদেন করতে পারছেন না! দেখে নিন সমাধানের সহজ উপায়

Samsung Galaxy M53 5G ফোনের ফিচার –

Samsung Galaxy M53 5G ফোনে রয়েছে One UI 4.1-সহ Android 12 অপারেটিং সিস্টেম, ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080X2400 pixel) Infinty-O সুপার AMOLED+ ডিসপ্লে, ১২০Hz পিক রিফ্রেশ রেট। Samsung Galaxy M53 5G ফোনে রয়েছে ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন, অক্টা-কোর SoC, এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ক্যামেরার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকছে। এ ছাড়াও Samsung Galaxy M53 5G ফোনে রয়েছে সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে এই ফোনে যা ১টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: SamSung, Samsung Galaxy



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর