Instagram is removing ‘Recent’ tab: Meta অধীনস্থ ফোটো শেয়ারিং প্লাটফর্ম Instagram জানিয়েছে, এ বার থেকে তারা শুধু সাম্প্রতিক কন্টেন্টই গ্রাহককে দেখাবে। যদিও বিষয়টি এখনও পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, Instagram-এর হ্যাশট্যাগ (hashtag) বিভাগে যে সমস্ত বিষয় দেখানো হয়, তার মধ্যে এ বার থেকে শুধু ‘Top’ এবং ‘Reels’-ই দেখানো হবে। সরিয়ে ফেলা হবে ‘Recent’ ট্যাবটি।
এক ট্যুইটে ইনস্টাগ্রাম জানিয়েছে, হ্যাশট্যাগ পেজ থেকে তারা ‘Recent’ ট্যাব সরিয়ে ফেলতে চলেছে। তবে এই বিষয়টি কয়েকজন গ্রাহকের উপর পরীক্ষা করে দেখা হচ্ছে। ইনস্টা তার মাইক্রো ব্লগিং সাইটে দাবি করেছে, ‘খুব ছোট গ্রুপের উপর পরীক্ষা করে দেখছি, যাতে আরও বেশি সময়োপযোগী কনন্টেন্ট ‘Top’ এবং ‘Reels’ ট্যাবের মাধ্যমে তুলে ধরা যায়। আমরা দেখতে চাইছি এই পরিবর্তন মানুষকে আরও আকর্ষণীয় এবং উপযোগী কন্টেন্টের দিকে টেনে আনে কিনা! পাশাপাশি হ্যাশট্যাগ পেজে তাঁরা একেবারে সাম্প্রতিক বিষয়গুলিও দেখতে পাবেন।’
এখন, কোনও Insta ব্যাবহারকারী যদি কোনও হ্যাশট্যাগ (hashtag) বেছে নেন, তা হলে তাঁরা পৌঁছে যান ওই নির্দিষ্ট পেজে। সেখানে শুধু সেই সব পোস্টই দেখা যায়, যা ওই হ্যাশট্যাগের আওতায় পোস্ট করা হয়েছে। সেখানেও আবার কতগুলি বিভাগ থাকে — Top, Recent and Reels. রিপোর্ট অনুযায়ী, এখন কিছু মানুষ হ্যাশট্যাগ পেজে গেলে শুধু মাত্র ‘Top’ এবং ‘Reels’ ট্যাবের আওতাধীন পোস্টই দেখতে পাবেন।
আরও পড়ুন – এই গ্রীষ্মে গরম হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন? দেখে নিন গরম থেকে ফোন বাঁচানোর ৫টি উপায়
হ্যাশট্যাগ পেজে রয়েছে একটি “Spread the Word” বোতাম থাকছে। যা আদতে ওই হ্যাশট্যাগ পেজটি ব্যবহারকারীর বন্ধুদের সঙ্গে শেয়ার করার সুযোগ করে দেয় সরাসরি মেসেজ (DM)-এর মাধ্যমে। “Create a Fundraiser” বোতামও থাকছে সচেতনতা তৈরির মাধ্যম হিসেবে। আসলে কোনও প্রয়োজনে অর্থ সংগ্রহের ক্ষেত্রে সাহায্য করবে এটি।
সম্প্রতি, আমেরিকায় Instagram তার Feed পোস্টে প্রোডাক্ট ট্যাগ করার ক্ষেত্র বাড়িয়েছে। আগে, এই সুযোগ ছিল শুধু মাত্র ক্রিয়েটর (creators) এবং ব্র্যান্ডগুলির (brand) জন্য। এখন সমস্ত ব্যবহারকারীই এই প্রোডাক্ট ট্যাগ ব্যবহার করতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram