সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

selfie lovers wait iphone 14 to be a selfie expert with two big upgrades

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
selfie lovers wait iphone 14 to be a selfie expert with two big upgrades


iPhone 14 Selfie Camera: সম্প্রতিই ফাঁস হয়েছে আইফোন ১৪ (iPhone 14) সংক্রান্ত বিভিন্ন তথ্য। তার থেকেই বোঝা যাচ্ছে যে, সেলফি প্রেমীদের (Selfie lovers) বড় সুখবর আসতে চলেছে। অ্যাপলের (Apple) এই নতুন আইফোন ১৪ সিরিজে লঞ্চ করা হবে আইফোন ১৪ ম্যাক্সও (iPhone 14 Max)।

মনে করা হচ্ছে, এই বছর প্রো মডেলগুলিতে (Pro models) আসতে পারে ক্যামেরা সেন্সরের বড়সড় আপগ্রেড। শুধু তা-ই নয়, আপগ্রেড করা হতে পারে অ্যাপল আইফোনের সেলফি ক্যামেরাও (Selfie camera)। আসলে বিগত কয়েক বছরে আইফোনের সেলফি ক্যামেরায় সেভাবে কোনও আপগ্রেড আনেইনি অ্যাপল সংস্থা। এমনকী বলা হচ্ছে, সেলফি ক্যামেরার নিরিখে এগিয়ে থাকা স্যামসাঙের ফ্ল্যাগশিপ মডেলগুলিকেও (Samsung flagship models) পিছনে ফেলে দেবে অ্যাপল আইফোন।

জনপ্রিয় অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কুও (Ming-chi Kuo)-র দাবি, এই বছর আইফোন ১৪-য় ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দু’টি নতুন আপগ্রেড আসতে পারে। অতীতেও অ্যাপলের বিভিন্ন ডিভাইসের ফিচার সম্পর্কে মিং-চি কুও-র ভবিষ্যদ্বাণী সত্যি বলে প্রমাণিত হয়েছিল। এবারের আইফোন ১৪ সম্পর্কে তাঁর বক্তব্য, এই আসন্ন আইফোনের ফ্রন্ট ক্যামেরায় থাকবে বড় এফ/১.৯ অ্যাপারচার (f/1.9 Aperture)-সহ নতুন লেন্স। এখানেই শেষ নয়, এতে প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো অটোফোকাসিংয়ের (Autofocus) সুবিধাও থাকতে চলেছে। আর এই আপগ্রেড পাওয়া যাবে সমস্ত আইফোন ১৪ সিরিজের ফোনেই।

আরও পড়ুন – এই গ্রীষ্মে গরম হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন? দেখে নিন গরম থেকে ফোন বাঁচানোর ৫টি উপায়

আরও পড়ুন – অল্পতেই অত্যন্ত ঠান্ডা, সামান্য বিদ্যুতের বিল? স্টাইলিশ লুক, হাজার কামাল

আর সামনের ক্যামেরার ক্ষেত্রে এই বড়সড় আপগ্রেড এলে সবথেকে সুবিধা হবে সেলফি প্রেমীদের। কারণ এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় বড় অ্যাপারচারের লেন্স থাকার কারণে কম আলোতেও দারুণ ছবি উঠবে। আর যেহেতু এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় অটোফোকাসের সুবিধাও থাকছে, তাই ব্যাকগ্রাউন্ড ব্লারিং (Background blurring) বা ডেপথ অফ ফিল্ড এফেক্ট (Depth of field effect) দারুণ আসবে। শুধু তা-ই নয়, এই এফেক্টের কারণে ভিডিও কলের ক্ষেত্রেও সুবিধা মিলবে। তবে অ্যাপল ফ্রন্ট ক্যামেরায় উচ্চ রেজোলিউশনের ইমেজ সেন্সর আদৌ দিচ্ছে কি না, সেই বিষয়ে কিছু বলেননি কুও।

বর্তমানে আইফোন ১৩ সিরিজের ফোনে সব থেকে ভালো সেলফি ক্যামেরা রয়েছে। তবে এখানেও অ্যাপলকে ছাপিয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বী সংস্থা স্যামসাং। কারণ স্যামসাঙের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২২ আল্ট্রা-য় রয়েছে হাই রেজোলিউশনের সেলফি ক্যামেরা। এমনকী বহু বছর ধরেই গ্যালাক্সি এস-এর ফ্রন্ট ক্যামেরায় অটোফোকাস প্রযুক্তির সুবিধা দিচ্ছে স্যামসাং। তার ফলে দারুণ ব্যাকগ্রাউন্ড ব্লারিং এফেক্ট আসে ওই ফোনের সেলফিতে।

এবার আইফোন ১৪ সিরিজের ফোনে এই ফিচার যোগ করে অ্যাপল কীভাবে প্রতিদ্বন্দ্বী সংস্থা স্যামসাংকে ছাপিয়ে যায়, সেটাই দেখার!

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Apple, IPhone, Selfie



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর