বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৭ জুন) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ১৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ১২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটি ৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন। কোম্পানিটি কেবল ৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বীকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ঢাকা ডাইং, ডিবিএইচ, ডরিন পাওয়ার, ই-জেনারেশন, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ইসলামী ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লুব-রেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমটিবি, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স,প্রিমিয়ার লিজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, সাইফ পাওয়ারটেক,সায়হাম কটন, এস.আলম কোল্ড রোল্ড স্টিল,সী পার্ল বীচ, সোস্যাল ইসলামী ব্যাংক,এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom