বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নিউ মার্কেটে সংঘর্ষে হত্যা : ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
নিউ মার্কেটে সংঘর্ষে হত্যা : ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসান হত্যা মামলায় গ্রেফতার ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজিরের পর সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে হত্যায় জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

দিনভর সংঘর্ষ, প্রাণ গেল পথচারীর | প্রথম আলো

আজ মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কে এম হাফিজ আক্তার জানান, সংঘর্ষে দুটি হত্যা মামলার তদন্তের পর ‘হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট’ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার করা ৫ শিক্ষার্থী হলেন—ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজ বিজ্ঞান বিভাগের ইরফান, বাংলা বিভাগের ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

গত ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময়ে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। পরে ভোরে শান্ত হলেও সকাল সাড়ে ১০টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা।

এ সংঘর্ষের মধ্যেই নাহিদ ও মোরসালিন নামের দুজনের প্রাণহানি ঘটে এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। বাদ যাননি গণমাধ্যমকর্মীরাও। হামলা করা হয় অ্যাম্বুলেন্সে। এ ঘটনায় অন্তত তিনটি মামলা করা হয়েছে। এরপর গত ২৪ এপ্রিল বিকেল ৫টায় ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে র‌্যাব ও ডিবির সদস্যেরা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ও ১৯ এপ্রিল দুপুরে নিউমার্কেটের দোকান-মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে নাহিদ ও মোরসালিন নামে দুজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় অন্তত তিনটি মামলা দায়ের হয়েছে।

এরপর গত ২৪ এপ্রিল বিকেল পাঁচটায় ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিবির সদস্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর