বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ মে, ২০২২
  • ২১৯ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জন মাদকসেবীর কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় তাদেরকে আটক করে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল পাড়ার মনিরুল ইসলামের ছেলে কোরবান আলী (৪৫) ও বেলগাছী মুসলিম পাড়ার মৃত মহসিন আলীর ছেলে টেলিয়া খান (৩২) এবং শহরতীর দৌলতদিয়াড় চুনুড়ি পাড়ার মৃত আজমত শেখের ছেলে ওয়াদুদ শেখ (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে সদর থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে টেলিয়া খান, কোরবান আলী ও ওয়াদুদ শেখকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃতদের প্রত্যেকের কাছ থেকে ১ অ্যাম্পুল করে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১৬ ধারায় প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর