শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বিএনপি কী চায়, তা নিজেরাও জানে না: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৪০ সময় দেখুন
বিএনপি কী চায়, তা নিজেরাও জানে না: কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে কী চায়? তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ আবার কখনো চায় জাতীয় সরকার। এটা এখন জনগণেরও প্রশ্ন, বিএনপি আসলে কী চায়? যা তারা নিজেরাও জানে না।

রোববার (১৫ মে) সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশ্যে এই প্রশ্ন তোলেন।

‘জনগণ বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানেন, দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য।

‘যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই।’ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক। তাদের যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সারাবাংলা/এনআর/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর